সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ জানুয়ারি ২০২৫, ০৮:১২ এএম

মোট পঠিত: ২৭৩

এবার হাসিনাকে দীর্ঘমেয়াদি থাকার অনুমতি দিলো ভারত

Babul K.
এবার হাসিনাকে দীর্ঘমেয়াদি থাকার অনুমতি দিলো ভারত
আন্তর্জাতিক
ভারত সরকার বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদি আবাসন অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার একাধিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন উচ্চপদস্থ সূত্র। তবে অনুমতির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কিছু সূত্র জানিয়েছে, এটি সম্ভবত এমন একটি “আবাসিক অনুমতি” হতে পারে যা নির্বাসনে থেকেও স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দেয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনুমতি জারি করছে বলে জানা গেছে। তবে, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র বলছে, ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য নির্দিষ্ট কোনও আইন না থাকায় এই বিষয়ে সিদ্ধান্ত ঝুলে আছে। একইসঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নোট ভার্বালের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি করা হলেও, তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় গণমাধ্যমকে জানান, তাঁর মা রাজনৈতিক আশ্রয় চাননি এবং তিনি হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন। ভারতে অবতরণের সময় তাঁর ভিসা বৈধ ছিল।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo