সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ জুন ২০২৩, ০৬:৩১ পিএম

মোট পঠিত: ৩৫৪

দক্ষিণ আফ্রিকায় একদিনের ব্যবধানে আবারও বাংলাদেশি খুন

Babul K.
দক্ষিণ আফ্রিকায় একদিনের ব্যবধানে আবারও বাংলাদেশি খুন
প্রবাসী

ডেইলি বাংলা টাইমস: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (২৫জুন) সন্ধ্যায় ইস্টার্নক্যাপ প্রদেশে এই ঘটনা ঘটে। নিহত ওই প্রবাসী বাংলাদেশির নাম আব্দুল মতিন। আব্দুল মতিন দির্ঘদিন ধরে ইস্টার্নক্যাপ প্রদেশের স্টেকস্পিরিটে ব্যবসা করতেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।


এর আগে শনিবার (২৪ জুন) জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। তাদের মৃত্যুর একদিন পরই আবার এই খুনের ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় ডাকাতদল মতিনের দোকানে এসে ২৫ কেজির গমের বস্তা নিতে চাইলে দোকানের মূল দরজা খুলে দেন তিনি। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার মাথায় গুলি করে তারা। গুলিবিদ্ধ হয়ে প্রচণ্ড রক্তক্ষরণের পর তার মৃত্যু হয়।

 

এদিকে এক দিনের ব্যবধানে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

দেশটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অস্ত্রধারীর হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত ৫ মাসে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo