সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ মে ২০২৩, ০৪:৪৮ পিএম

মোট পঠিত: ৪০৬

দিনে পরীক্ষা দিয়ে রাতে লাশ হলো ২ এসএসসি পরীক্ষার্থী

Babul K.
দিনে পরীক্ষা দিয়ে রাতে লাশ হলো ২ এসএসসি পরীক্ষার্থী
সারা দেশ

ডেইলি বাংলা টাইমস: সাতক্ষীরান তালা ও সদর উপজেলা সীমান্তবর্তী বিনেরপোতা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।রোববার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা ও খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো তালা উপজেলার পাটকেলঘাটা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)। তারা দুজন পাটকেলঘাটা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। রোববারের পরীক্ষায়ও তারা অংশ নিয়েছিল।

পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক জানান, আকাশ ও অংকুশ সন্ধ্যার দিকে পাটকেলঘাটা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয়। বিনেরপোতা ব্রিজ পার হয়ে অল্প একটু যেতেই বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই কিশোর নিহত হন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরকে উদ্ধার করেহাসপাতালে পাঠাই। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo