সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম

মোট পঠিত: ২৬০

‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের সিদ্ধান্ত হয়নি’

Babul K.
‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের সিদ্ধান্ত হয়নি’
জাতীয়

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের জন্য অফিস দেওয়ার বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে কিংবা পরীক্ষা করে দেখা হচ্ছে। অফিস দেওয়া হবে এমন সিদ্ধান্ত হয়নি সরকারের পক্ষ থেকে। তবে দেওয়া হবে না তাও বলা হয়নি। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা।


এর আগে মঙ্গলবার সরকারের পাঁচ উপদেষ্টার সাথে তার বৈঠকের পর উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের একটি অফিস ঢাকায় খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তবে আজ পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, তারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বা লিখিত কোনো প্রস্তাব পাননি, তবে কথাবার্তা চলছে।


তৌহিদ হোসেন বলেন, তাদের ফ্যাক্টস ফাইন্ডিং টিম ঢাকায় কাজ করছে। আর খুব অল্প কিছু দেশেই তাদের এ ধরনের অফিস আছে। আমরা দেখি আমাদের প্রয়োজন আছে কি না।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের টিম যে কাজ করছে তার রিপোর্ট পেতে আরও মাসখানেক সময় লাগবে বলে তাকে জানানো হয়েছে।


অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার টিমকে ভিসার বিষয়ে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo