সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম

মোট পঠিত: ৫৬৩

ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ

Babul K.
ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ
জাতীয়
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে  আজ (৯ মার্চ) শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপি'র বিভিন্ন থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করে লিফলেট বিতরণ করা হয়। 

বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের স্ব-স্ব এলাকার দোকানপাট, বিপণি বিতান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন। 

লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিমানবন্দর থানা বিএনপির নেতৃবৃন্দ। নেতৃত্ব দেন থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক ,শরীফ উল্লাহ জাহিদ, মহি উদ্দিন তারেক, বশির আহমেদ, জুলহাস ভূইয়া, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক  রানা হোসেন রুবেল প্রমুখ। 

তুরাগ থানার ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। নেতৃত্ব দেন থানা বিএনপির আহ্বায়ক  আমান উল্লাহ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ খোকা,যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, ৫৩ নং ওয়ার্ড সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক কবির হোসেন, ৫৪ নং ওয়ার্ড সভাপতি হাজী সফিক, সাধারণ সম্পাদক মো.  জাহাঙ্গীর, ৫২ নং ওয়ার্ড সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক মো.  সিদ্দিকসহ প্রমুখ, 

ভাটারার  ৩৯, ৪০ নং ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক  চেয়ারম্যান আতাউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে লিফলেট বিতরণ করা হয়। ভাটারা থানা বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়ার নেতৃত্বে গণসংযোগ করে লিফলেট বিতরণ করা হয়।। 

রুপনগর থানা এবং ৬ ও ৯২ নং ওয়ার্ডে  বিএনপির নেতৃবৃন্দ গণসংযোগ করে লিফলেট বিতরণ করেছে। এতে নেতৃত্ব দেন থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিবসহ প্রমুখ। 


পল্লবী থানা বিএনপির ২,৩,৫,৬ নং ওয়ার্ডে  লিফলেট বিতরণে থানা আহ্বায়ক মোঃ কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহমান, আশরাফ গাজী,মোতালেব হোসেন হাওলাদার, আনিছুর রহমান আনিস প্রমুখ অংশ নেন। 


মিরপুর থানা বিএনপির ৭, ১১, ১২,১৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণে নেতৃত্ব দেন থানা আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু,


মোহাম্মদপুরের বছিলায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন থানা যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, মোহাম্মদপুর থানাধীন ৩৪ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, থানা যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন মামুন,সালাউদ্দিন ভুট্টো সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 


উত্তরখানের ৪৬ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণে নেতৃত্ব দেন থানা আহ্বায়ক রফিক মেম্বার, থানা যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সরকার, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হানুল বাসেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। 

শেরে বাংলা নগর থানা বিএনপির গণসংযোগ ও  লিফলেট বিতরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আলম, থানা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক শাহজালাল সিকদার অংশ নেন।  

উত্তরা পূর্ব থানাধীন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুরুজ আলম, মোহাম্মদপুর থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন, আদাবর থানার ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস গণসংযোগ করে এলাকায়  লিফলেট বিতরণ করেছেন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে গণসংযোগ করে  লিফলেট করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo