সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ মে ২০২৬, ০৫:৫১ পিএম

মোট পঠিত:

‘দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ৮০ লাখ কোটি টাকা দেনা’

Babul K.
‘দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ৮০ লাখ কোটি টাকা দেনা’
রাজনীতি

জামায়াতের নেতৃত্বে ১১ দল দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন এই আন্দোলন করলে হবে না। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ৮০ লাখ কোটি টাকা দেনা। কাজ করার কোনো অর্থ নাই। এখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জিয়া পরিষদের প্রয়াত চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ডা. কুদ্দুস অত্যন্ত সৎ নির্ভীক এবং সাহসী একজন মানুষ ছিলেন। আমাদের দুর্ভাগ্য তাকে আমাদের মাঝে দীর্ঘ সময় রাখতে পারলাম না।

তিনি বলেন, আমি খুব কষ্ট পাই, সবখানে জিয়া পরিষদের দোকান খোলা হচ্ছে। দয়া করে দোকান খুলবেন না। বিএনপির অনেক অঙ্গ সংগঠন আছে। আর একটা দরকার নেই। আমাদের দরকার জিয়াউর রহমানের ওপর গবেষণা। সবচেয়ে বেশি খুশি হতাম যদি দেখতাম জিয়াউর রহমানের ওপর আপনারা গবেষণা করছেন। এই জাতির জন্য জিয়াউর রহমান কী ছিলেন- আমরা সেটা অনুধাবন করতে পারি না।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক-বিতর্ক হওয়া ভালো, কিন্তু অপপ্রচার ভালো না। আমরা স্বাক্ষর করেছি, তখন বলেছিলাম যেসব বিষয় একমত না, সেগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছি। এখন অবলীলায় বলছে একমত না। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে আমরা কখনো একমত ছিলাম না। একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে- বিএনপি সংস্কার মানে না। কিন্তু বিএনপিই সবচেয়ে বেশি সংস্কার করেছে।

তিনি বলেন, সরকারের ভেতরে যেদিকে তাকাই অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি আর তদবির। এগুলো আগে ছিল না। ফ্যাসিস্ট সরকারের সময় চালু হয়েছে। অনেকে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির করেন। এটা তার অপরাধ না, সিস্টেম হয়ে গেছে। সব জায়গায় এখন তদবির করা লাগে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে দলাদলি না করে শিক্ষার দিকে নজর দেওয়ার আহবান জানান।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo