সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ মার্চ ২০২৪, ০৬:০৪ এএম

মোট পঠিত: ৩২০

দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছে: জিএম কাদের

Babul K.
দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছে: জিএম কাদের
রাজনীতি

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছে। সরকারের পক্ষ থেকে বলা হয় দাম বেশি হলেও বেচাকেনা তো হচ্ছে।

রোববার (১৬ মার্চ) রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, একশ্রেণির মানুষ ভোগ বিলাসে দিন কাটাচ্ছে। সরকারের আশপাশের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তাদের দিকে তাকিয়ে দেশের মানুষের কথা বিবেচনা করলে হবে না। বাজারের চাকচিক্য প্রমাণ করে বৈষম্য।

তিনি বলেন, গরিব মানুষদের বাঁচাতে সরকারের কোন আশ্বাস বাস্তবায়ন হয়নি। সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচ্ছে। ন্যায় বিচারক বঞ্চিত এই মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারকে বাধ্য করবো।

তিনি আরও বলেন, রমজানে দেশের মানুষ ভালো নেই। রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না। নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। রমজানে মুনাফাখোরা কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছে। মাহে রমজান আমাদের বৈষম্যের বিরোধিতার শিক্ষা দেয়। ইসলাম আমাদের সামাজিক ন্যায় বিচারক প্রতিষ্ঠার শিক্ষা দেয়। বৈষম্যের শিকার মানুষদের বাঁচাতে হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমাদের দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কাঁচামালের অভাবে। ডলার সংকটে অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে। সরকার প্রতিটি কাজ ধুমধামে করছে, তাতে মনে হয় না দেশে অর্থনৈতিক সংকট আছে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখানো হচ্ছে। ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে চাই। বেশির ভাগ মানুষ কষ্ট করবে আর কিছু মানুষ রাজা-বাদশার মত জীবন কাটাবে তা হতে পারে না।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, শামসুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের প্রমুখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo