সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

মোট পঠিত: ৩৫৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ বরখাস্ত, প্রজ্ঞাপন জারি

Babul K.
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ বরখাস্ত, প্রজ্ঞাপন জারি
আইন-আদালত

নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন।


আইন, বিচার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh Law Officers order, 1972 (P.O.No.6 of 1972) এর ৪(১) অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাঁকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এটি অবিলম্বে কার্যকর হবে।



এর আগে আজ সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।


এদিকে গত মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলাভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।


মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৫১১ নম্বর রুমের সামনে এমরান আহম্মদ ভূঁইয়ার নেমপ্লেট খুলে ফেলা হয়। পাশাপাশি তার কক্ষে থাকা মামলার সব ফাইল সরিয়ে নেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা।



আগের দিন সোমবার এমরান আহম্মদ ভূঁইয়া বলেছিলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতিতে তিনি সই করবেন না। তিনি বলেন, ড. ইউনূসের সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি। আমি মনে করি, নোবেল বিজয়ী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ১৬০ জনের বিবৃতি ঠিকই আছে। আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo