সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ আগস্ট ২০২৩, ১০:৩৩ পিএম

মোট পঠিত: ৩৪৮

ডাব এখন ২৫০ টাকা, ক্রেতার নাভিশ্বাস

Babul K.
ডাব এখন ২৫০ টাকা, ক্রেতার নাভিশ্বাস
ব্যবসা বানিজ্য

ডেঙ্গুজ্বরের প্রভাব এবার ডাবের বাজারে। হাসপাতাল আর বাসা-বাড়িতে মানুষের যখন ত্রাহী অবস্থা, তখন সুযোগ বুঝে বাড়ানো হচ্ছে ডাবের দাম। চার হাত ঘুরে ৪০ টাকার ডাব হয়ে যাচ্ছে ২শ’ ৫০ টাকার বেশি। কিন্তু দেখার যেন কেউ নেই? 

ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বেড়েছে, নানা পুষ্টিগুণে ভরপুর ডাবের চাহিদা। যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু রোগীদের কাছে। ক্রেতারা বলেন, যখনই কিনতে আসি ২০০-২৫০ টাকা দাম চায়। আমরা দর-দাম করে ১৭০ থেকে ১৮০ টাকায় কিনে নিয়ে যাই।

এক ক্রেতা বলেন, রক্ত দেয়ার পর দাম বেশি হওয়া সত্ত্বেও ডাব কিনতে হচ্ছে। অপর এক ক্রেতা বলেন, ডাক্তার বলছে প্রতিদিন ডাব খাওয়াতে তাই দাম যত বেশিই হোক আমাদের কিনতে হচ্ছে। ডাবের দাম বাড়ানোর এই প্রতিযোগিতা সবচেয়ে বেশি চলে রাজধানীর হাসপাতাল পাড়াগুলোতে। এই যেমন, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তার এপার-ওপারেই দামের পার্থক্য ২০ থেকে ৩০ টাকায় ঠেকেছে।

খুচরা বিক্রেতারা বলেন, শ’ প্রতি ১৩০০ টাকায় কিনে নিয়ে আসছি। ১৫০০ টাকার মধ্যেই বিক্রি করি। আমাদের প্রতি সপ্তাহে ২০০ টাকা চাঁদা দেয়া লাগে। ঢাকায় সবচেয়ে বেশি ডাব আসে লক্ষ্মীপুর, ভোলা, সাতক্ষীরা, বাগেরহাটসহ উপকূলীয় এলাকা থেকে। এরপর তা ভোক্তার কাছে পৌঁছাতে হাত বদল হয়, চারবার।অনুসন্ধানে দেখা যায়, ডাব বাণিজ্যের পেছনের দুষ্টু চক্রে জড়িত আড়ৎদার ও ব্যবসায়ীরা। গাছ থেকে সর্বোচ্চ ৪০ টাকায় কেনা একটি ডাব ব্যাপারীর হাত ঘুরে আড়তে এসে হয়ে যায় ৭০ থেকে ৯০ টাকা। আর আড়ত থেকে খুচরা বিক্রেতার হাত পর্যন্ত পৌঁছাতে মানভেদে ১১০ থেকে ১৪০ টাকা। খুচরা পর্যায়ে যে যেভাবে পারছেন, দাম বাড়িয়ে তা ২৫০ টাকা পর্যন্ত ঠেকাচ্ছেন।

এসব জেনে ভোক্তা অধিকারের মহাপরিচালকের আশ্বাস ব্যবস্থা নেয়ার। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এই ধরেনের যে অনৈতিক ব্যবসা বা মুনাফা এটার বিরুদ্ধে কাজ করার আছে। এর ফলে যেহেতু সরাসরি ভোক্তার অতিরিক্ত পয়সা খরচ হচ্ছে এই বিষয়টি আমদের নজরে আসছে এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।   কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গেল ২০২১-২২ অর্থবছরে দেশের ৩৮ হাজার ২২১ হেক্টর জমিতে ডাব বা নারিকেলের উৎপাদন হয়েছে, প্রায় ৫ লাখ ১০ হাজার ৩৬০ টন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo