সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

মোট পঠিত:

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

Babul K.
চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বার্থে যারা কাজ করছেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিরোধী দল কথা বলবে, পার্লামেন্টে কথা বলবে, বাইরেও কথা বলবে এবং কর্মসূচি দেবে। কিন্তু অলীক কোনো বিষয় বা অহেতুক কোনো বিষয়, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, তা নিয়ে অতিরিক্ত হৈচৈ করা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না।’

তিনি আরও বলেন, ভিন্নমত থাকবে, নিজের বিরুদ্ধে সমালোচনা থাকবে। তবে সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক হতে হবে। সেটি অপপ্রচার কিংবা কলঙ্ক লেপন হওয়া উচিত নয়।

দেশে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেওয়া সরকার এ সংকটের জন্য দায়ী নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের জ্বালানি ব্যবস্থায়।

তিনি বলেন, ‘এটার জন্য তারেক রহমানের সরকার দায়ী নন। এটি বৈশ্বিক সংকট। ‘

সরকারের সামাজিক কার্যক্রম ও জনকল্যাণমুখী কর্মসূচির কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সামাজিক সুরক্ষা বা সোশ্যাল নেট যেভাবে তৈরি করা হচ্ছে, এতে বিভিন্ন কার্ডের মাধ্যমে প্রান্তিক, অসহায়, গরিব ও দরিদ্র মানুষ সুবিধা পাচ্ছেন।

বয়স্ক ভাতা বাড়ানোর বিষয়টি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বয়স্ক ভাতা ৬০০ টাকা থেকে ৭০০ টাকা করা হয়েছে। উপকারভোগীর সংখ্যা আগে ৬১ লাখ ছিল। বর্তমান সরকার আরও এক লাখ বাড়িয়েছে।

তিনি আরও বলেন, এগুলো সবই সামাজিক সুরক্ষার একেকটি প্রতিশ্রুতি প্রতিপালন করা এবং সেই কাজগুলো সরকার একটির পর একটি করছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার কর্মসূচির কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছিল। জিয়াউর রহমান গণমুখী কর্মসূচি পালন করার মাধ্যমে বাংলাদেশকে শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেননি, খাদ্য রপ্তানির পদক্ষেপও নিয়েছিলেন।

বর্তমান সরকারের নানা কল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে  তিনি বলেন, জনকল্যাণমুখী কর্মসূচিগুলো থেকে বাধা দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত করা হচ্ছে কিনা, সেটিও দেখতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়েও প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে যে কর্মকাণ্ড করেছে, তাতে রক্তপিপাসু আচরণ প্রকাশ পেয়েছে। প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক, শ্রমিক ও সাধারণ মানুষকে তারা দিনে-দুপুরে হত্যা করেছে।

এ সময় আওয়ামী লীগের বিচারের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সভায় সভাপতিত্ব করেন।

আরও বক্তব্য দেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo