সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

মোট পঠিত: ১৩

ছাড়পোকার পেটভর্তি রক্ত, রোগীরা ঘুমাবে কীভাবে: স্বাস্থ্যমন্ত্রী

Babul K.
ছাড়পোকার পেটভর্তি রক্ত, রোগীরা ঘুমাবে কীভাবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের বেডে রক্তমাখা দাগ ও ছাড়পোকার উপদ্রব দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালের নাজুক পরিবেশ দেখে তিনি প্রশ্ন রাখেন, ছাড়পোকার পেটভর্তি রক্ত, রোগীরা ঘুমাবে কীভাবে?

রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে হঠাৎ হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের খাবারের নিম্নমান, তেলাপোকা-ছাড়পোকার উপদ্রব এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে মন্ত্রীদের কাছে অভিযোগ করেন।

এসময় রোগীরা মন্ত্রীকে বলেন, হাসপাতালের খাবারের মান ও পরিবেশ খুবই খারাপ। প্রচুর পরিমাণে ছাড়পোকা রয়েছে এবং রাতে ঘুমানো যায় না। সেইসঙ্গে তেলাপোকার জন্য কিছু রাখা যায় না। মশার উপদ্রবও রয়েছে।

তারা বলেন, হাসপাতাল থেকে যে খাবার দেওয়া হয়, তার মানও ভালো নয় এবং অনেক সময় তা খাওয়া যায় না। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হয়। অনেক রোগীই হাসপাতালের দেওয়া খাবার খেতে পারেন না।

রোগীদের স্বজনরা বলেন, রোগীর সঙ্গে যারা হাসপাতালে থাকেন তারাও অসুস্থ হয়ে পড়েন এমন অস্বাস্থ্যকর পরিবেশে। তেলাপোকা ও ছাড়পোকার কারণে খাবার নষ্ট হয়ে যায়।

এসময় রোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে রক্তমাখা বেড দেখান।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, এত তেলাপোকা আর ছাড়পোকা-পারতেছি না। ব্যর্থতা আছে। ছাড়পোকা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কমছে না।

পাশ থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত পরিচালককে উদ্দেশ্য করে বলেন, দেড় মাস ধরে ডেঙ্গুর সময় যাচ্ছে। আপনি জানেন এবং দেখেন। তবুও এমন কেন?

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘরও ঘুরে দেখেন এবং রোগীদের জন্য তৈরি করা রুটির মেয়াদ আছে কি না তাও পরীক্ষা করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo