সর্বশেষ:
News Image ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

মোট পঠিত: ২৭

চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী

Babul K.
চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী
জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পর্যায়ক্রমিক পরিচালন পরিকল্পনার আওতায় আগামী ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ জানান, প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী এবং দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালটি আংশিকভাবে চালু হবে। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট নিয়ে কার্যক্রম শুরু হবে।’ মন্ত্রী আরও বলেন, পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সম্মেলন কক্ষে টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরু বিষয়ক এক প্রস্তুতি সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন (পরীক্ষামূলক পরিচালনা) চালানো এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয় নিয়ে আলোচনা করা হয়।


অংশীজনেরা প্রস্তুতির বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত বিনিময় এবং টার্মিনালটি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।

মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনালটি কার্যকরী করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ নিজ দায়িত্ব শেষ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’

মন্ত্রী বলেন এ প্রকল্পের সঙ্গে জড়িত সকলের ধারাবাহিক প্রচেষ্টায় টার্মিনালটি আজ কার্যক্রম শুরুর পর্যায়ে এসে পৌঁছেছে। তিনি সভার সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, অংশীজনদের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo