সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ জুন ২০২৪, ০৫:১৪ এএম

মোট পঠিত: ২৬৭

ব্যাংকের নিরাপত্তায় নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

Babul K.
ব্যাংকের নিরাপত্তায় নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনার প্রেক্ষাপটে সব ব্যাংকের শাখায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তার জন্য শাখাগুলোতে অধিক সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা ও পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায়।

সোমবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলো প্রধান নির্বাহী বরাবর চিঠি পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সব তফসিলি ব্যাংকের ব্যবসা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি বা আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে।


নির্দেশনায় আরও বলা হয়েছে, সিসিটিভি বা স্পাই ক্যামেরাগুলো ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রাখা, সার্বক্ষণিক সচল রাখাসহ মনিটরিংয়ের আওতায় আনা এবং ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে নিকটস্থ থানা পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী রাখতে হবে। সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কিন্তু কিছু কিছু ব্যাংক তাদের ব্যবসা কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিতে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন করছে না বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এমন অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে ফের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo