সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম

মোট পঠিত: ২৯০

বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজট, ভোগান্তিতে রাজধানীবাসী

Babul K.
বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজট, ভোগান্তিতে রাজধানীবাসী
জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বিকেলে হঠাৎ করে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় সৃষ্টি হয়েছে অসহনীয় যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৩টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, গুলিস্তান, শান্তিনগর, মালিবাগ এবং কারওয়ান বাজারসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজট চারদিকে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজধানীর রাজারবাগ, পল্টন, শান্তিনগর ও গুলিস্তান এলাকায় একেবারে থমকে থাকে যানবাহন।

এ বিষয়ে মালিবাগ এলাকায় যানজটে আটকে থাকা যাত্রী রিয়াদ মোর্শেদ বলেন, আজ বিকেল ৩টার দিকেই শুরু হয় বৃষ্টি। এর ফলে তৈরি হয় যানজট। যানজট এবং জলাবদ্ধতার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। প্রায় ঘণ্টা পার হয়েও গাড়ি এক জায়গায় আটকে আছে।

যানজটে আটকা পড়া যাত্রী আবু সাঈদ বলেন, গুলিস্তানে প্রচুর জ্যাম। বৃষ্টির কারণে রাস্তায় পানি ওঠায় হেঁটেও গন্তব্যে যাওয়া যাচ্ছে না। এরপর বাংলামোটরেও প্রায় ৪৫ মিনিট ধরে বাসে বসে আছি। বাসায় কখন পৌঁছাতে পারব বুঝতে পারছি না।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচল ধীরগতিতে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে আমরা কাজ করে যাচ্ছি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo