সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ অক্টোবর ২০২৩, ০৩:০৫ এএম

মোট পঠিত: ৩৫৬

বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী

Babul K.
বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে রাজধানীবাসী
জাতীয়

সকালটা বৃষ্টি দিয়েই শুরু হয়েছে রাজধানীবাসীর। গতকাল থেকেই ঢাকার আকাশ কালো করে মেঘ জমে। কিছু সময় ঝিরঝির বৃষ্টি হলেও তা স্থায়িত্ব ছিল না। কিন্তু বিকেলের দিকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়ে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। সঙ্গে সৃষ্টি হয় যানজট। ফলে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, বনানী, মহাখালী, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মনিরুল ইসলাম সন্ধ্যায় মতিঝিল থেকে ঝিগাতলার উদ্দেশ্য বের হন। তিনি বলেন, একেতো বৃষ্টি। তার ওপর এই কাদামাখা স্যাঁতস্যাঁতে অবস্থায় বাসে উঠে মনে হলো এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। বাসের সিট ভেজা। গুলিস্তান, জিরো পয়েন্ট, শাহবাগ, সায়েন্স ল্যাবের জ্যাম পার হয়ে সাড়ে ৮টার দিকে ঝিগাতলা বাসস্ট্যান্ডে নামি।


টানা বৃষ্টিতে রাজধানীর কোনো কোনো সড়ক ও গলিতে তৈরি হয় জলাবদ্ধতা। মালিবাগ বাজার রোডে চায়ের দোকান বিল্লাল হোসেনের। রাস্তায় পানি জমতে জমতে দোকানের ভেতর আসা শুরু করলে রাত ১০টার দিকে তিনি তড়িঘড়ি করে দোকান বন্ধ করা শুরু করেন। বলেন, ‘ব্যাবসাও হ‌ইল না আইজ, পানিতে খাটনিও বাড়লো দুই গুণ।’


তবে রাত ১১টার পর ঢাকার বিভিন্ন সড়ক থেকে যানজট কমতে শুরু করে। যানজট কমলেও এই প্রতিবেদন লেখার সময় (রাত দেড়টা) পর্যন্ত একটানা বৃষ্টি ঝরেই যাচ্ছে রাজধানীতে।


আবহাওয়াবিদরা জানান, মূলত মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে লঘুচাপ মিলিত হওয়ায় এবং একই সঙ্গে মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। তবে শুক্রবার থেকে দেশের কোনো কোনো অংশ থেকে বৃষ্টি কমে আসতে পারে। শনিবার থেকে সারা দেশেই অনেকটা কমতে পারে বৃষ্টি।


আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিও হতে পারে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo