সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ মে ২০২৩, ০১:১২ এএম

মোট পঠিত: ৩৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ি

Babul K.
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ি
সারা দেশ

ডেইলি বাংলা টাইমস:  বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখরের গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।এ সংঘর্ষে ডেপুটি হাই কমিশনারের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন কামার আব্বাস নিজেই। সপরিবারে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন তিনি।   তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সপরিবারে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ডেপুটি হাই কমিশনার।  শুক্রবার (২৬ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে শ্রীমঙ্গলের মৌলভীবাজারে যাচ্ছিলেন। এ সময় গাড়িতে আরও ছিলেন তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, ছেলে মোহাম্মদ খোখর ও কন্যা হুদা আব্বাস খোখর। গাড়িটি মহাসড়কের রামপুর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডেপুটি হাইকমিশনার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।  এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলাম (৩০) কে আটক করা হয়েছে। সাইফুল হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে।বাসটিকেও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।  

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo