সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ এপ্রিল ২০২৫, ০১:০৬ এএম

মোট পঠিত: ২১৮

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: প্রচলিত আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

Babul K.
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: প্রচলিত আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
আইন-আদালত

বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার প্রচলিত আইনকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার, ৭ এপ্রিল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান এবং মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’-এর পক্ষে আইনজীবী ইশরাত হাসান এ রিটটি দায়ের করেন।


রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন তিনটি বিভাগের সচিব—আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।


আবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের পারস্পরিক সম্মতিতে গঠিত যৌন সম্পর্ক যদি কেবল ‘বিয়ের প্রতিশ্রুতি পালন না করা’র কারণে অপরাধ হিসেবে বিবেচিত হয়, তাহলে তা ব্যক্তি স্বাধীনতা, নারী অধিকার এবং সংবিধান স্বীকৃত ন্যায্য বিচার পাওয়ার অধিকারকে লঙ্ঘন করে।


আইনজীবী ইশরাত হাসান বলেন, “এ ধরনের মামলা শুধু পুরুষদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ হিসেবে দায়ের হয়, যা সংবিধানবিরোধী ও পক্ষপাতদুষ্ট। এতে নারীদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও স্বতন্ত্রতা অস্বীকার করা হয় এবং সমাজে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”


রিটকারীরা আরও উল্লেখ করেন, এই আইনের মাধ্যমে নারীদের ‘নির্বোধ’ বা ‘লোভী’ হিসেবে উপস্থাপন করা হয়, যা তাদের সম্মানহানিকর এবং বৈষম্যমূলক।


এই রিটের মাধ্যমে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ককে শাস্তিযোগ্য অপরাধ করার বিধান বাতিল চেয়ে আদালতের কাছে রুল চাওয়া হয়েছে—এই বিধান কেন অবৈধ, অসাংবিধানিক এবং বাতিলযোগ্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করার আবেদন জানানো হয়।


রিটটি শুনানির জন্য হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালেদীর সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo