সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ মার্চ ২০২৩, ০১:৩৯ এএম

মোট পঠিত: ৩৪২

বিস্ফোরণের ঘটনা নাশকতা নয় : ডিএমপি কমিশনার

Babul K.
বিস্ফোরণের ঘটনা নাশকতা নয় : ডিএমপি কমিশনার
আইন-আদালত

ডেইলি বাংলা টাইমস : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সিদ্দিক বাজারের নর্থ সাউথ রোডে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আমাদের যারা এক্সপার্ট আছেন, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছেন এটা কোনো নাশকতামূলক ঘটনা না। অনেক সময় নানা কারণে বিস্ফোরণ হয়, কখনো মিথেন গ্যাস, কখনো এসির গ্যাস। এটা গ্যাসজনিত কোনো বিস্ফোরণ হতে পারে। এরপরও তদন্ত করে দেখা যাবে যে এটা নাশকতা, নাকি দুর্ঘটনা।


খন্দকার গোলাম ফারুক বলেন, বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছে। আমি এখানে এসে জানতে পারলাম ১০ থেকে ১২ জন লোক মারা গেছেন। আরও অনেকেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সিদ্দিক বাজারের সেটি একটি বাণিজ্যিক ভবন ছিল। নিচ তলায় বিভিন্ন সেনেটারি সামগ্রী ছিল। ওই ভবনে গ্রামীণ ব্যাংক ও ব্রাক ব্যাংক এর অফিস ছিল। আরো কিছু কমার্শিয়াল দোকান ছিল। যেহেতু সেটি একটি ধ্বংসস্তূপ হয়েছে ,তাই তদন্ত না করে বিস্তারিত বলতে পারব না।


এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ অন্যান্য  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo