সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ জুলাই ২০২৫, ১১:১৪ পিএম

মোট পঠিত: ১৩৯

বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা এখন প্রমাণ হচ্ছে : মির্জা ফখরুল

Babul K.
বিএনপির নির্বাচন দাবির যৌক্তিকতা এখন প্রমাণ হচ্ছে : মির্জা ফখরুল
রাজনীতি

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখে বলেছেন, রাষ্ট্র কী, রাষ্ট্র কার জন্য? এক বছরেও হত্যাকারীদের খুঁজে বের করলেন না, এক বছরে হতাহতদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারলেন না কেন? এগুলো বললে সরকারের লোকেরা বলে আক্রমণ করছি তাদের। আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন। ম্যাজিকাল দেশ তৈরি করতে চায় সরকার, কিন্তু তা জনগণের মধ্য থেকে আসুক। কিন্তু সরকারের মধ্যে তা দেখতে পাচ্ছি না। ৭ আগস্ট সমাবেশ থেকে তিন মাসের মধ্যে নির্বাচনে চেয়েছিলাম, তখন সমালোচনা করা হয়েছিল যে, বিএনপি ক্ষমতায় যেতে চায়। কিন্তু তা না এখন তা প্রমাণ হচ্ছে।


বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব বলেন।


বিএনপি মহাসচিব বলেন, তবে হতাশ হবেন না, নিরাশ হবেন না। জনগণের দেশ, গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব হবে আশাবাদ রাখি। রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সময় এখন, তাহলে জনগণ সুফল পাবে।


তিনি বলেন, এত সমস্যার মধ্যেও ১২টাতে ঐকমত্য হয়েছে। বাকিগুলোও আশাবাদী। মৌলিক সংস্কার করে লন্ডন বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না হলে তিক্ততা তৈরি হবে। লিমিট থাকা উচিত সবার কথা বলার সময়।

অভ্যুত্থান নিয়ে মির্জা ফখরুল বলেন, একজন শিশুর মাথার খুলি উড়ে গেছে গুলিতে। আর্টিফিশিয়ালভাবে খুলি লাগানো হয়েছে। এর চেয়ে বড় ত্যাগ কী হতে পারে? গণতন্ত্রের জন্য যে মূল্য দিতে হয়েছে, তা যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি… তবে শিশুদের ও দেশের মানুষের সাথে একটা প্রতারণা করা হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo