সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম

মোট পঠিত: ৩৪৮

বিএনপির ডাকে সাড়া দেয়নি জনগণ: ওবায়দুল কাদের

Babul K.
বিএনপির ডাকে সাড়া দেয়নি জনগণ: ওবায়দুল কাদের
রাজনীতি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পলাতক দলও এখন অসহযোগ আন্দোলন করে। জনগণ বিএনপির ডাকে সাড়া দেয়নি। ইতোমধ্যে জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেল- এখন সেই দল অসহযোগ আন্দোলন করবে, তাদের ডাকে জনগণ অসহযোগ করবে। জনগণ ইতোমধ্যে তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়ে গেছে। তার প্রমাণ বাংলাদেশের হাটবাজারে যান, রাস্তাঘাটে যান, দোকানপাটে যান, জীবনযাত্রা স্বাভাবিক। এর অর্থ কী? বিএনপির ডাকে জনগণ সাড়া দেয়নি।

তিনি বলেন, নির্বাচন করে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। আর এ নির্বাচন পাঁচ বছরই টিকবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কারও সঙ্গে আপস করেন না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন তারেক রহমান রিমোন্ট কন্ট্রোলে আন্দোলনের ডাক দিচ্ছে। পলাতক নেতা জনগণের আস্থা পায় না। সাহস থাকলে তাকে দেশে আসতে হবে। নেতা হতে হলে জেলে যাওয়ার সাহস থাকতে হবে।

নির্বাচন বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গুপ্ত হামলা বন্ধ করুন। তা না হলে জনগণ প্রতিহত করবে আপনাদের। নির্বাচন বিরোধী আন্দোলন জনগণ প্রতিহত করবে। এছাড়া ট্যাক্স ফাঁকি এবং ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বানও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo