সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

মোট পঠিত:

বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী

Babul K.
বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান করা হবে: আইনমন্ত্রী
আইন-আদালত

সাতক্ষীরা আদালতে বিচারক, জনবল ও অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো শুনেছি, এসব সমস্যা সমাধানের সুপারিশ শুনেছি, এখন সমস্যা সমাধানের পথ নিয়ে সিদ্ধান্ত নেব।

এর আগে মন্ত্রী সাতক্ষীরার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।

এ সময় আইনমন্ত্রী সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরাকে মাদকমুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, দ্রুত বিচারের জন্য ‘সামারি ট্রায়াল’ করতে হবে। মাদক নির্মূলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

এছাড়াও মন্ত্রী বিচার প্রার্থীদের দ্রুত বিচার প্রাপ্তিতে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর আহ্বান জানিয়ে বিচারকদের কর্মঘন্টাকে সঠিকভাবে কাজে লাগানোর কথা জানান। তিনি আরও বলেন, লিগ্যাল এইডকে জনবান্ধব করতে হবে। মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলার জট কমাতে হবে।

এ সময় স্থানীয় বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে। প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দ করা হবে। সাতক্ষীরায় নতুন যে ২৩টি কোর্ট সৃজন করা হয়েছে সেখানে দ্রুত বিচারক ও স্টাফ নিয়োগ দেয়া হবে।

পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ উপস্থিত থেকে জেলার সার্বিক সমস্যা তুলে ধরেন। বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির আরও একটি দলীয় সভায় যোগদান করার কথা রয়েছে মন্ত্রীর।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo