সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

মোট পঠিত: ২৬

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

Babul K.
বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
আইন-আদালত

দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেনজীর আহমেদ অন্যতম আসামি। এছাড়া শাপলা চত্বর সংশ্লিষ্ট মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং টেকনাফে একরামুল হত্যাকাণ্ডের ঘটনায়ও আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে যা শিগগিরই দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর জানান, বিভিন্ন গুমের ঘটনায় বেনজীর আহমেদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ট্রাইব্যুনালের বাইরে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। এসব বিবেচনায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানার নথি সরকারের কাছে পাঠানো হয়েছে যা পরবর্তীতে ইন্টারপোলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাবে। একইসঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

আমিনুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এরপর সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, দেশে ফিরিয়ে আনার পর বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহের স্বার্থে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo