সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

মোট পঠিত: ২২২

বছরের শুরুতে নতুন বই দিতে ১০৩৮ কোটি টাকার ৩ প্রস্তাব অনুমোদন

Babul K.
বছরের শুরুতে নতুন বই দিতে ১০৩৮ কোটি টাকার ৩ প্রস্তাব অনুমোদন
জাতীয়

নতুন বছরে (আগামী ২০২৫) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে দ্রুত নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে নবম ও দশম শ্রেণি এবং ইবতেদায়ির (চতুর্থ ও পঞ্চম) ১২ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬২৪টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১ হাজার ৩৮ কোটি ৪৪ লাখ ৭ হাজার ২২৭ টাকা।


বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।


বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, পাঠ্যবই আমরা দ্রুত চাচ্ছি। আজকের বৈঠকে নবম, দশম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের অনুমোদন দেওয়া হয়েছে। জেনারেল এডুকেশন প্লাস মাদ্রাসার। জানুয়ারির মধ্যে আমরা পাঠ্যবই করে ফেলতে বলেছি। চেষ্টা করবে, তবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো করে ফেলতে পারবে না।


শিক্ষার্থীরা ১ জানুয়ারি কী বই পাবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে যেটা আমরা অনুমোদন দিয়েছি, সেটা তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। অনেক ব্যস্ত প্রেস, চেষ্টা করে যাচ্ছে। 


বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি ও কারিগরি নবম শ্রেণির বিনামূল্যের ৬ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫৪০টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবারের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ২১১টি দরপত্রের মাধ্যমে এই পাঠ্যপুস্তক সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় হবে ৫২৫ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৪৭৫ টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবারের প্রস্তাব নিয়ে আসা হয়।


বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষে সরাসরি ক্রয় পদ্ধতিতে মাধ্যমিক বাংলা ভার্সন ১০ শ্রেণির ১ কোটি ১০ হাজার ৯৮১টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবারের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। বিনামূল্যের এই পাঠ্যপুস্তক ৩৬টি দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় হবে ৮৯ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫৭৯ টাকা।


এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের ইবতেদায়ি (চতুর্থ ও পঞ্চম), মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) দশম শ্রেণি, দাখিল দশম শ্রেণি ও কারিগরি দশম শ্রেণির বিনামূল্যের ৫ কোটি ৫২ লাখ ২ হাজার ১০৩টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ১৫২টি দরপত্রের মাধ্যমে এই পাঠ্যপুস্তক সংগ্রহ করা হচ্ছে। এতে মোট ব্যয় হবে ৪২৩ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ১৭৩ টাকা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo