সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ এপ্রিল ২০২৪, ১২:৪৪ এএম

মোট পঠিত: ২৭৬

বাস ভাড়া কমল ৩ পয়সা

Babul K.
বাস ভাড়া কমল ৩ পয়সা
জাতীয়

ডিজেলের দাম ২ দফায় লিটারে ৩ টাকা কমায় বাস ভাড়া কি‌লো‌মিটা‌রে ৩ পয়সা কমেছে। সোমবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ বাস ভাড়া আগামীকাল মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। বিভাগের উপসচিব মনিরুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমে হবে ২ টাকা ১২ পয়সা। ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে অভ্যন্তরীণ রুটের বাসের ভাড়া ২ টাকা ৪৫ পয়সা থেকে কমে হবে ২ টাকা ৪২ পয়সা। এই দুই শহরের বাসের সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা। মিনিবাসে কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৩২ পয়সা। মিনিবাসে সর্বনিম্ন ভাড়া হবে ৮ টাকা।


২০২১ সালের নভেম্বরে এবং পরের বছরের আগস্টে ২ দফায় ডিজেলের দাম লিটারে ৪৯ টাকা বৃদ্ধি পায়। এতে ঢাকা ও চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ রুটের বাসের ভাড়া কিলোমিটারে ২ দফায় ৮০ পয়সা বৃদ্ধি পেয়েছিল। দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছিল ৭৮ পয়সা।


২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমলে কিলোমিটারে বাসের ভাড়া কমে ৫ পয়সা। এর আগে ডিজেলের দাম কমায় ২০১৬ সালে প্রতি কিলোমিটারে ৩ পয়সা ভাড়া কমিয়েছিল সরকার। তবে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর করা হলেও কমানোর সিদ্ধান্তের বেলায় তা হয় না বলে অভিযোগ রয়েছে।


এর আগে আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধা‌রণ ক‌মি‌টির সভা হয়। সভায় কিলোমিটারে ৩ পয়সা বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়। বিআর‌টিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, আগামীকাল মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo