সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ মার্চ ২০২৬, ০১:২৫ এএম

মোট পঠিত: ১১

বাড়ি-দোকান-গোয়ালঘরে জ্বালানি তেলের অবৈধ মজুত

Babul K.
বাড়ি-দোকান-গোয়ালঘরে জ্বালানি তেলের অবৈধ মজুত
অপরাধ

জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মধ্যে কয়েকটি জেলায় তেল মজুতের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অপরাধীদের জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দিয়েছেন।


নেত্রকোনা জেলা

গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনায়েতুর রহমান নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা এসব পেট্রল শনিবার সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে ও পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেন আদালত। এ বিষয়ে কেন্দুয়ার ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ময়মনসিংহ জেলা

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জামগড়া মোড় এলাকায় শাহজালালের বাড়িতে অভিযানে যান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত। বাড়ির একটি ঘরে ৯টি গ্যালনে ৩৭০ লিটার পেট্রল মজুত অবস্থায় পাওয়া যায়। মুদিদোকানি শাহজালাল মুদিদোকানের পাশাপাশি পেট্রলও বিক্রি করতেন। কিন্তু মজুত রেখে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন তিনি।

ভারপ্রাপ্ত ইউএনও জান্নাত বলেন, মুদিদোকানি নিজ বাড়িতে ৯টি গ্যালনে ৩৭০ লিটার জ্বালানি মজুত করে রাখেন। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। অভিযানের সময় মজুতকারীকে পাওয়া না যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

দিনাজপুর জেলা 

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর নীরাবল এলাকায় রাতের আঁধারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় শাহিনুর ইসলাম (১৯) নামের এক তরুণকে দুই হাজার টাকা জরিমানা ও পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত শাহিনুর ইসলাম উপজেলার কালিয়াগঞ্জ গোপিনাথপুর গ্রামের নুরুজ্জামান মানিকের ছেলে। একই সময়ে অবৈধভাবে পেট্রল বিক্রির দায়ে ধর্মজৈন কাতুলিয়াপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৫) দুই হাজার টাকা এবং পার্বতীপুর উপজেলার পশ্চিম বাজিতপুর গ্রামের ইয়ানুস সিয়াম (১৭) নামের এক কিশোরকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনাকারী ইশতিয়াক আহমেদ বলেন, ‘স্থানীয়দের ফোনে বিষয়টি জানতে পারি। পরে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পার্বতীপুর উপজেলা থেকে জারকেনে পেট্রল নিয়ে এসে সীমান্ত এলাকা বিরলে বেশি দামে বিক্রি করেন তাঁরা। অর্থদণ্ড পাওয়া শাহীনুর কয়েক দিন আগেও একই অপরাধে জরিমানা গুনেছেন দুই হাজার। শুক্রবার রাতে ওই তিনজনকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী অর্থদণ্ড ও একজনকে ৫ দিনের জন্য জেলহাজতে পাঠানো হয়েছে।’

জামালপুর জেলা

জামালপুর শহরের জুই এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেলের একটি দোকানে তেল বিক্রি না করার ক্ষোভে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলের চালকেরা। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ওই দোকানে তেলের মজুত পায় এবং তাৎক্ষণিকভাবে বিক্রি শুরু করে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জিগাতলা এলাকার একটি জ্বালানি তেলের দোকানে তেল কিনতে গিয়ে মোটরসাইকেলের চালকেরা তেল পাননি। বিক্রেতারা তেল নেই বলে জানালে ক্ষুব্ধ চালকেরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই দোকানে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ লিটার তেলের মজুত পান তাঁরা। এরপর প্রশাসনের উপস্থিতিতেই তেল বিক্রি শুরু করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ বলেন, ‘সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে আসি। পরে ওই দোকানের রেজিস্ট্রার দেখি। সেখানে তাঁদের কাছে তেল নেই দেখা যায়। কিন্তু আমরা দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ লিটার তেল মজুত রাখা অবস্থায় পেয়েছি। আমরা ওই তেল আবারও বিক্রির ব্যবস্থা করেছি। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

 কুড়িগ্রাম জেলা 

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার গোয়ালঘরে অবৈধভাবে পেট্রল মজুত রাখা হয়েছিল। অভিযোগ আছে, তাঁর পরিবারের এক সদস্য ড্রামে পেট্রল সংরক্ষণ করে বেশি দামে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে পেট্রোলভর্তি ড্রাম ও তেল বিক্রির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকায় তাঁর পরিবারের অন্য একজন জরিমানার অর্থ পরিশোধ করেন। 

তবে অভিযোগ অস্বীকার করে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত মোটরসাইকেলের ব্যবহারের জন্য কিছু পেট্রল সংরক্ষণ করা হয়েছিল। শত্রুতাবশত কেউ বিষয়টি প্রশাসনকে অতিরঞ্জিতভাবে জানিয়েছে বলেও দাবি তাঁদের। 

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে ঝুঁকিপূর্ণভাবে পেট্রল মজুত রাখা হয়েছিল, যা আইনত দণ্ডনীয়। এ কারণে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং জব্দ করা মালামাল উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo