সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ এএম

মোট পঠিত: ৩৩২

বাংলাদেশ সফরে খেলোয়াড়ই পাচ্ছে না ইংল্যান্ড

Babul K.
বাংলাদেশ সফরে খেলোয়াড়ই পাচ্ছে না ইংল্যান্ড
খেলা

ডেইলি বাংলা টাইমস: চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু সফরে আসার আগে দল সাজাতেই বিড়ম্বনা পোহাতে হচ্ছে ইংলিশদের। কারণ বেশিরভাগ খেলোয়াড়কেই এই সফরে পাচ্ছে না ইংল্যান্ড।  বাংলাদেশের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। ওই দিনই তারা আবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লড়বে। ফলে টেস্ট দলের যারা টি-টোয়েন্টি ও ওয়ানডেতে থাকার কথা তাঁরা আসতে পারছেন না। এই তালিকায় আছেন অলিভার স্টোন, উইল জ্যাকস, জো রুটদের মতো তারকারা।


এ ছাড়াও চোটের কারণে পাচ্ছে না জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য পাচ্ছে না আরেক তারকা অ্যালেক্স হেলস।  একই টুর্নামেন্টে মোটা টাকা পেয়ে খেলতে যাবেন স্যাম বিলিংস, জেমস ভিন্স, লিয়াম ডওসেনদের মতো তারকারাও। এই কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তাই দেশের হয়ে খেলতে তাঁদের বাধ্য করতে পারবে না ইংলিশ ক্রিকেট বোর্ড। ফলে তাঁদের পাচ্ছে না বাংলাদেশ সফরে। সব মিলিয়ে অনেকটা খর্বশক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসতে হবে ইংল্যান্ডকে।


১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে মিরপুরেই। আর ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


ওয়ানডে শেষে ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। ১২ ও ১৪ মার্চ বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরে।


বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি


১ মার্চ, প্রথম ওয়ানডে (ঢাকা)


৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে (ঢাকা)


৬ মার্চ, তৃতীয় ওয়ানডে (চট্টগ্রাম)


৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি  (চট্টগ্রাম)


১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি (ঢাকা)


১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি (ঢাকা)


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo