সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ এএম

মোট পঠিত: ৩৪৯

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি না: রুশ রাষ্ট্রদূত

Babul K.
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি না: রুশ রাষ্ট্রদূত
আন্তর্জাতিক

বাংলাদেশে প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। মঙ্গলবার সকালে রাশিয়া দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নৌ-বাহিনী। সে সময় মাইন অপসারণে সহায়তাকারী রাশিয়ার নৌ-বাহিনীর সাবেক দুই সদস্য বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে এসেছেন। সংবাদ সম্মেলনে তারা সেই সময়ের স্মৃতি তুলে ধরেন।

গত ১৫ ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে চায়। রুশ মুখপাত্র কেন এমন অভিযোগ করলেন জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তৎকালীন সোভিয়েত নৌ-বাহিনীর সদস্যরা চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপসারণে সহায়তা করেছিলেন, সেটা তুলে ধরতেই আমরা এখানে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, তবুও বলতে চাই এখানে প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমরা শুধু বলছি, দেখুন এখানে পশ্চিমা দেশগুলো কী করেছে, কী করা হয়েছে এবং কী করছে। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি।

তিনি বলেন, রুশ মুখপাত্র তার ডিসেম্বরের বিবৃতিতে ১০ বছর আগে ইউক্রেনে যা ঘটেছিল তার সঙ্গে ঢাকায় এখন যা ঘটছে তার তুলনা করেছেন। তারা (ইউক্রেনে) নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। এটা যুক্তরাষ্ট্রের সহায়তায় করা হয়েছিল। পরে তারা স্বীকার করেছে যে, যুক্তরাষ্ট্র অভ্যুত্থান পরিচালনায় পাঁচশ’ কোটি ডলার ব্যয় করেছিল।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo