সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ জানুয়ারি ২০২৪, ১২:৫২ এএম

মোট পঠিত: ২৮৭

বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

Babul K.
বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার
জাতীয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ সংক্রান্ত পোস্ট দিয়ে লেখেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ এর সঙ্গে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পুরস্কার ফেরত দেয়া বিষয়ক একটি চিঠি ও এক লাখ টাকার চেকের ছবি সংযুক্ত করেছেন।


রোববার তিনি জানান, বাংলা একাডেমি যে স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তা একজন সচেতন নাগরিক হিসেবে আমি মেনে নিতে পারি না। একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করছে।


তিনি বলেন, গণতন্ত্রহীনতা, আমলাতান্ত্রিকতা, প্রতিষ্ঠানের মানের নিম্নগামিতা এবং আড়াই দশক ধরে নির্বাচন না দিয়ে নিজেদের পছন্দমত লোক দিয়ে একাডেমি পরিচালনায় নির্বাহী পরিষদ গঠন করা হয়। প্রতিষ্ঠানের মান যখন নিম্নগামী হতে থাকে, তখন এই পুরস্কার অর্থহীন হয়ে যায়। এজন্যই আমি পুরস্কার ফেরত পাঠিয়েছি।


২০১৪ সালে কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য পাওয়া ক্রেস্ট এবং আর্থিক সম্মানীর চেক ডাকযোগে বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছেন এই লেখক।


এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, আমরা এখনো এ ধরনের কিছু অফিসিয়ালি জানি না।


জাকির তালুকদারের বেড়া ওঠা নাটোরে। পেশায় চিকিৎসক। স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন স্বাস্থ্য অর্থনীতিতে। চিকিৎসা ও গবেষণায় কাজ করেছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে।


তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কুরসিনামা, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo