সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ মে ২০২৬, ০৫:০৫ পিএম

মোট পঠিত:

বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি, স্বস্তি চাল ও মুরগিতে

Babul K.
বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি, স্বস্তি চাল ও মুরগিতে
ব্যবসা বানিজ্য

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম আকাশছোঁয়া হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, তবে নতুন চাল বাজারে আসায় এবং মুরগির দাম কিছুটা কমায় মিলেছে আংশিক স্বস্তি। শুক্রবার (১৫ মে) রাজধানীর মিরপুরসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে সপ্তাহজুড়ে সবজি ও ডিমের বাজার চড়া থাকলেও চাল ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

পরিবহন খরচ বৃদ্ধি, বৃষ্টি এবং মৌসুম শেষ হওয়ার অজুহাতে বেশিরভাগ সবজি এখন ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি বেগুন ও শসা ৮০ থেকে ১২০ টাকা, করোলা ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ১০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। একমাত্র ঢেঁড়স কিছুটা কমে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ডজন প্রতি লাল ডিমের দাম ১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ টাকায়।

মিরপুর কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকুরিজীবী কামরুল হাসান বলেন, বাজারে এসে হিসাব মেলাতে পারছি না, সবজির দাম যেভাবে বাড়ছে তাতে আমাদের মতো সীমিত আয়ের মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

মিরপুরের সবজি বিক্রেতা মোকাররম হোসেন জানান, পাইকারি বাজারে সবজির সরবরাহ কম এবং আড়ত থেকে পণ্য আনতে বাড়তি পরিবহন খরচ লাগছে, যার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে এবং আমাদের বিক্রিও আগের চেয়ে অনেক কমে গেছে। অতিরিক্ত দামের কারণে সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা চাহিদার তুলনায় অর্ধেক বা ২৫০ গ্রাম করে সবজি কিনতে বাধ্য হচ্ছেন এবং বাজার মনিটরিংয়ের তীব্র দাবি জানান তিনি। অন্যদিকে মুরগির বাজারে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে; কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার ১৭০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুরের মুরগি বিক্রেতা রফিক মিয়া বলেন, পাইকারি আড়তে সরবরাহ বাড়ায় আমরা কম দামে মুরগি বিক্রি করতে পারছি, ফলে ক্রেতারাও কিছুটা স্বস্তি পাচ্ছেন।

মুরগি কিনতে আসা গৃহিণী সালমা বেগম বলেন, সবজি আর ডিমের বাজারে আগুন লাগলেও মুরগির দাম কিছুটা কমায় আজ অন্তত বাচ্চাদের পাতে একটু মাংস তুলে দেওয়া যাবে। পাশাপাশি বাজারে নতুন চাল আসায় ব্রি-২৮ চালের দাম কেজিতে ৫ টাকা কমে ৫৫ টাকা এবং পাইজাম চাল ৪৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

চাল বিক্রেতা আলতাফ হোসেন জানান, বাজারে নতুন মৌসুমের চালের সরবরাহ পুরোদমে শুরু হওয়ায় দাম কমতির দিকে রয়েছে। চালের এই দাম কমে আসাকে সাধুবাদ জানিয়ে ক্রেতা আশরাফুল ইসলাম বলেন, সবজির বাজারে পকেট ফাঁকা হলেও চালের দাম কমায় মধ্যবিত্তের সংসারে অন্তত বড় একটা চাপ কমেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo