সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩১ মে ২০২৪, ০৫:৫৬ এএম

মোট পঠিত: ৩৩৪

আওয়ামী লীগের ১৪৮ টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা

Babul K.
আওয়ামী লীগের ১৪৮ টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা
বিজ্ঞান ও প্রযুক্তি

জানুয়ারির নির্বাচনের আগে বিরোধীদলের সমালোচনা সহ ‘অপ্রমাণিক আচরণের’ অভিযোগে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ভুয়া খবর ছড়িয়ে দেয়ার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ফেসবুকের ৫০টি পেজ ও ৯৮টি অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এসব পেজ বা অ্যাকাউন্ট থেকে বিরোধীদলগুলোর বিরুদ্ধে ব্যাপক সমালোচনামূলক তথ্য পোস্ট করা হয়। যেসকল অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে লাখ লাখ ফলোয়ার ছিল বলে মেটার ত্রৈমাসিক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এসব পেজ বা অ্যাকাউন্টের বেশ কয়েকটিতে বাংলাদেশে বিদ্যমান সংবাদমাধ্যমের নাম ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।

এএফপির খবরে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ। এ বছরের জানুয়ারিতে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন শেখ হাসিনা। তার সরকারের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি এবং জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং বিরোধীদের ওপর নৃশংস দমন-পীড়ন সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।


মেটাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, যেসকল পেজ বা অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধীদলগুলো সম্পর্কে নানা ভুয়া তথ্য প্রচারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া এসব ভুয়া তথ্য ছড়ানোর পাশাপাশি সেসব পেজ বা অ্যাকাউন্ট সরকারের পক্ষে প্রচারে সহায়ক ভূমিকাও পালন করেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo