সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ অক্টোবর ২০২৩, ০১:২০ পিএম

মোট পঠিত: ৩৭৫

আরও ৬৫ কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Babul K.
আরও ৬৫ কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত বিভাগে ২৮ জেলার ৬৫ উপজেলায় ৬৫টি কমিউনিটি আই সেন্টারের শুভ উদ্বোধন করেছেন ।   সোমবার (১৬ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চু্যয়াল মাধ্যমে তিনি এ কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জীবনকে সুন্দর রাখে স্বাস্থ্যসেবা। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার চোখ, যা দিয়ে মানুষ এই সুন্দর পৃথিবী ও প্রকৃতি এবং আপনজনকে দেখতে পারে, নিজের জীবনে শিক্ষা দীক্ষায় উন্নত করে সুন্দর করে গড়ে তুলতে পারে। অন্ধত্ব দূর করতে আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করেছি।   

উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর শেরেবাংলা নগরের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।  এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাসার খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ন্যাশনাল আই কেয়ার লাইন ডিরেক্টর এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।  

এর আগে তিন ধাপে দেশের বিভিন্ন উপজেলায় ১৩৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করা হয়েছে। নতুন ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধনের মাধ্যমে সারাদেশে মোট ২০০টি কমিউনিটি আই সেন্টারের যাত্রা শুরু হলো।  নতুন কমিউনিটি আই সেন্টারগুলোর মধ্যে সিলেট বিভাগে ১৯টি, খুলনা বিভাগে ১৬টি, রাজশাহী বিভাগে ১৫, ময়মনসিংহ বিভাগে ২টি, চট্টগ্রাম বিভাগে ২টি, রংপুর ২টি এবং ঢাকা বিভাগের আরও ৯টি কমিউনিটি আই সেন্টার যুক্ত হয়েছে।  

কমিউনিটি আই সেন্টারগুলোতে চোখের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে ফান্ডাস ক্যামেরা, রেটিনাল লেজার মেশিন, অফথ্যালমিক সার্জিক্যাল মাইক্রোস্কোপ, ফ্যাকো মেশিন, ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার, এ স্ক্যান, বি স্ক্যান, ক্যারাটোমিটারসহ অটোরিফ্লাক্টোমিটার, অ্যাপ্লানেশন টোনোমিটারসহ স্লিট ল্যাম্পসহ আরও অনেক আধুনিক যন্ত্রপাতি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo