সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ এএম

মোট পঠিত: ২২৭

‘আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না’

Babul K.
‘আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না’
রাজনীতি

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

সোমবার (১৬ ডিসেম্বর) সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২০২৪ সালের আজকের বিজয় হলো আওয়ামী ও ফ্যাসিবাদ মুক্ত বিজয়, দিল্লির আগ্রাসন মুক্ত বিজয় দিবস। যতদিন সার্বভৌমত্ব থাকবে ততদিন এদেশের এদেশের তরুণ প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আগ্রাসন থেকে এ দেশকে মুক্ত রাখবে। জাতীয় নাগরিক কমিটি এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে নাই।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদকে পরাজিত করেছিল, এবং যারা বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে চায়, যারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়, সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক দুই মাসের মধ্যে বাংলাদেশে সুন্দর একটি নতুন দল উপহার দেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। কারণ একাত্তরের পরে যারা একাত্তরে বাংলাদেশের মানুষ হলেও বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদের বিচার আমরা করতে পারিনি, ৯০ এর গণ আন্দোলনের পর ওই আন্দোলনে নিহতের হত্যার বিচার এখনো আমরা করতে পারি নাই, ২৪ এর আন্দোলনের পর আমাদের যে ভীতি তৈরি হয়েছে- ৯০ এবং ৭১ থেকে শিক্ষা নিয়ে, যে ২৪ এর হত্যাকাণ্ডের বিচারের আগে নির্বাচন হবে না। যদি নির্বাচন হয় তাহলে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo