সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ নভেম্বর ২০২৩, ০৭:১৮ এএম

মোট পঠিত: ৪১২

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের জয়, টিকে রইল সেমির আশা

Babul K.
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের জয়, টিকে রইল সেমির আশা
খেলা

বেঙ্গালুরুতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪০১ রান করেছিল নিউজিল্যান্ড। এতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কিউইরা। বৃষ্টির কারণে দুদফা ম্যাচ বন্ধ হওয়ায় পর কিউইদের বিপক্ষে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২১ রানে জিতেছে দলটি। আর এই জয়ে বিশ্বকাপে সেমিফাইনালের আশা এখনও বাঁচিয়ে রাখল ১৯৯২ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

হাইস্কোরিং ম্যাচে ব্ঙ্গোলুরুতে হাইভোল্টেজ এই লড়াইয়ে পাকিস্তান ইনিংসে বারবার হানা দিয়েছে বৃষ্টি। ৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১.৩ ওভারে পাকিস্তান ১ উইকেটে ১৬০ রান তোলার পর একবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়।

পরে ওভার কাটা হয়েছে ৯টি। পাকিস্তানকে নতুন লক্ষ্য দেওয়া হয় ৪১ ওভারে ৩৪২। সেই লক্ষ্য সামনে রেখে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর আরও একবার বৃষ্টির কবলে পড়ে ম্যাচ। তারপর আর শুরু করা যায়নি।

বিশাল রান তাড়ায় পাকিস্তানকে ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন ফখর জামান। ৬৩ বলে তিনি তুলে নেন সেঞ্চুরি। তিন অংকে পৌঁছাতে ছক্কা হাঁকান ৯টি।

অথচ বড় রান তাড়ায় দলীয় ৬ রানের মাথায় ওপেনার আবদুল্লাহ শফিককে হারিয়ে বসেছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় উইকেটে ১৪১ বলে ১৯৪ রান যোগ করেছেন ফখর আর বাবর আজম।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ফখর ৮১ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন। বিধ্বংসী এ ইনিংসে ৮টি চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকান এই ওপেনার। ৬৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন বাবর আজম।

এর আগে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

টস হেরে ব্যাট করতে নেমে রাচিন রাবিন্দ্রার সেঞ্চুরি আর কেন উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় দাঁড় করায় নিউজিল্যান্ড।

বাঁ-হাতি স্লো অর্থোডক্স হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন কিউই ক্রিকেটার রাচিন রাবিন্দ্রা। কিন্তু বিশ্বকাপে এসে তিনি হয়ে গেলেন পুরোপুরি একজন ব্যাটার। এখনও পর্যন্ত বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

আজও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি এলো এই কিউই ব্যাটারের ব্যাট থেকে। ৯৪ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি। ১৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ১টি। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ৫ রানের আক্ষেপ থেকে গেলো তার। ৯৫ রানে আউট হয়ে যান ইফতিখার আহমেদের বলে। ৭৯ বলে ১০ বাউন্ডারি এবং ২ ছক্কায় এই রান করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সময়ই হাতের আঙ্গুলে চোট পান উইলিয়ামসন। এরপর বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। অবশেষে আজ মাঠে ফিরেই দুর্দান্ত ব্যাটিং করলেন কিউই অধিনায়ক।

ওপেনার ডেভন কনওয়ে ৩৫ রান করে হাসান আলির বলে আউট হন। ২৯ রান করে হারিস রউফের বলে বোল্ড হন ড্যারিল মিচেল। মার্ক চাপম্যান ঝোড়ো ব্যাটিং করে ২৭ বলে সংগ্রহ করে ৩৯ রান। গ্লেন ফিলিপসও ঝোড়ো ব্যাটিংয়ের চেষ্টা করেন। তিনি ২৫ বলে করেন ৪১ রান।


১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার। টম ল্যাথাম ব্যাট করতে নামেন আট নম্বরে। তিনি করেন ২ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo