সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ এপ্রিল ২০২৩, ০৯:২৬ পিএম

মোট পঠিত: ৪৯৩

আমরা সাধ্যমতো ব্যবসায়ীদের সহযোগিতা করবো: মির্জা আব্বাস

Babul K.
আমরা সাধ্যমতো ব্যবসায়ীদের সহযোগিতা করবো: মির্জা আব্বাস
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস ২৪: বঙ্গবাজারের অগ্নিকাণ্ড প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ড স্রেফ একটি দুর্ঘটনা। এর মাধ্যমে হাজারো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঈদের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের এ ক্ষতি পূরণ হবার নয়।


বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২ টার পর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। সব দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা কী করে এ ক্ষতিপূরণ কাটিয়ে উঠবেন? আমরা চেষ্টা করবো, সাধ্যমত ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।


উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টা ১০মিনিটে আগুনের সূত্রপাত হওয়ার পর বাতাস থাকায় দ্রুতই তা ছড়িয়ে পড়ে। একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। বিমান বাহিনী ও সেনাবাহিনীও যোগ দেয় সেই কাজে। ছিলো পুলিশ, র‌্যাব, আনসারও। পানি আনতে নামে হেলিকপ্টারও। পরে সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বঙ্গবাজা‌রে ঘটনাস্থল প‌রিদর্শ‌নের সময় আরও উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo