সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ এএম

মোট পঠিত: ৩২০

আমি মনে করি না, অর্থনৈতিক স্যাংশন আসবে: এফবিসিসিআই সভাপতি

Babul K.
আমি মনে করি না, অর্থনৈতিক স্যাংশন আসবে: এফবিসিসিআই সভাপতি
ব্যবসা বানিজ্য

যুক্তরাষ্ট্র অর্থনীতি সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় বেসরকারি জুটমিলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মাহবুবুল আলম বলেন, ‘রাজনীতি যার যার, অর্থনীতি সবার। অর্থনীতি ঠিক থাকলে দেশ ঠিক থাকবে। অর্থনীতি ঠিক থাকলে আমরা ঠিক থাকব। আমাদের সাপ্লাই চেইন যদি ঠিক থাকে, তাহলে ভালো থাকব। আমাদের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের তো আর থাকার জায়গা নেই। আমি মনে করি, আমাদের বাংলাদেশের মানুষ ব্যবসাবান্ধন। আমাদের সরকারও ব্যবসাবান্ধব। আমি মনে করি না, যে আমাদের উপর কোনো স্যাংশন আসবে।’

মাহবুবুল আলম আরও বলেন, ‘আমি আশা করি, একটি সুষ্ঠু, অংশগ্রহণমুলক নির্বাচন যেন হয়। সবাই যখন ভোট দিতে আসতে পারবে, তখন সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।’দেশের বন্ধ হওয়া সরকারি পাটকল নিয়ে মাহবুবুল আলম বলেন, ‘অলরেডি সব প্রাইভেট সেন্টারকে প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। সেহেতু জুটমিল প্রাইভেট সেক্টরের হাতে এলে দেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা মনে করি, যে সমস্ত বন্ধ জুটমিল আছে, সেগুলো প্রাইভেট সেক্টর করবেন। এতে জুট এগিয়ে যাবে। শুধু জুট না, জুটের তৈরি সকল পণ্য বিদেশে রপ্তানি হবে।’

এর আগে সকাল সাড়ে ১১টায় মাহবুবুল আলম হেলিকপ্টারে করে শৈলকুপার হড়রা গ্রামে আসেন। পরে দিগনগর মাধ্যমিক বিদ্যালয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে শিল্পপতি আসলাম সেরনিয়াবাত, বসুমতি গ্রুপের চেয়ারম্যান জেড এম গোলাম নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বসুমতি জুটমিলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo