সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম

মোট পঠিত: ৩১০

আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৯০

Babul K.
আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৯০
আন্তর্জাতিক

গাজার আল শিফা হাসপাতালে হামলা চালিয়ে ৯০ জনকে হত্যা করার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হাসপাতালটিকে তৃতীয় দিনের মতো অবরোধ করে রাখা হয়েছে এবং ভেতরে আশ্রিত ফিলিস্তিনিরা নির্মম অত্যাচার এবং গ্রেপ্তার হওয়ার কথা জানা গেছে। খবর আল জাজিরার।


হাসপাতালটিতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামাস জানায়, বেসামরিক ব্যক্তি, রোগী এবং বাস্তুচ্যুত নাগরিকেরা এই হত্যাযজ্ঞে মারা গিয়েছেন।

গাজার সর্ববৃহৎ হাসপাতালটি ইসরায়েলি ধ্বংসযজ্ঞের মধ্যেও আংশিকভাবে এখনও চালু আছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে হাসপাতালটিতে ৭ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।


বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হাসপাতালটিতে ৩০০ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ১৬০ জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে আশা হয়েছে। গত দুইদিনে আমরা সন্ত্রাসীদেরকে নির্মূল করেছি এবং হাসপাতালটির ভেতরে অস্ত্র খুঁজে পেয়েছি। অভিযানের সময় বেসামরিক ব্যক্তি এবং চিকিৎসা সরঞ্জামের কোনো ক্ষতি করা হয়নি।


গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল থাওয়াবতা ইসরায়েলের দাবি অস্বীকার করেছেন এবং সন্ত্রাসী নয় বরং নিরস্ত্র বেসামরিক ব্যক্তিদের হত্যা করা হয়েছে বলে পাল্টা দাবি তুলেছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo