সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ নভেম্বর ২০২৩, ০১:৫২ এএম

মোট পঠিত: ৩১৫

আইনজীবীদের বাকবিতণ্ডা, মির্জা ফখরুলের জামিন শুনানি মুলতবি

Babul K.
আইনজীবীদের বাকবিতণ্ডা, মির্জা ফখরুলের জামিন শুনানি মুলতবি
রাজনীতি

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি মুলতবি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) ফয়সাল আতিক বিন কাদের রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডার পর শুনানি মুলতবি ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, আজ বিকেল পৌনে ৩টার দিকে ফখরুলের অন্যতম আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার তার মক্কেলের জামিনের পক্ষে বক্তব্য দিতে শুরু করেন।

তবে প্রসিকিউশন আদালতকে জানায়, অসুস্থতার কারণে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু অনুপস্থিত আছেন। তাই শুনানি মুলতবি করা উচিত।

পিপির আদালতে হাজির না হওয়ার বিষয়টি প্রসিকিউশন সময়মতো আদালতকে না জানানোর কারণে আসামিপক্ষের আইনজীবীরা তখন হইচই শুরু করেন। এ সময় তারা অন্য কোনো মামলার জামিন আবেদনের শুনানি না করার জন্য আদালতে আবেদন করেন।

এরপর বিচারক রাষ্ট্রপক্ষকে শুনানি মুলতবি চেয়ে আবেদন করতে বলেন এবং আদালত কক্ষ ছেড়ে চলে যান।

এর ১৫ মিনিট পর বিচারক পুনরায় তার আসনে বসেন এবং নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে গত ২ নভেম্বর দাখিল করা জামিন আবেদনের ওপর শুনানির জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ২৯ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা ফখরুলকে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo