সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ এপ্রিল ২০২৫, ১২:৫৪ এএম

মোট পঠিত: ২১৪

৮ মাসে বিচার বিভাগ সংস্কারের অভূতপূর্বভাবে পরিবর্তন হয়েছে: প্রধান বিচারপতি

Babul K.
৮ মাসে বিচার বিভাগ সংস্কারের অভূতপূর্বভাবে পরিবর্তন হয়েছে: প্রধান বিচারপতি
আইন-আদালত

 গত ৮ মাসে বিচার বিভাগ সংস্কারের অভূতপূর্বভাবে পরিবর্তন হয়েছে বলে মনে করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।বিচার বিভাগ হলো রাষ্ট্রের এক নম্বর অঙ্গ যা বহু দশক ধরে নিজের অভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে।

এই দাবির কেন্দ্রে রয়েছে নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ। গত আট মাসে এই প্রচেষ্টা অভূতপূর্বভাবে অর্জন করেছে। এখন লক্ষ্য হলো সেই উদ্দেশ্য পূরণ করা এবং তা যেন ভবিষ্যতেও টিকে থাকে তা নিশ্চিত করা।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত জুডিশিয়াল ইনডিপেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

প্রধান বিচারপতি বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনও ক্ষমতার পূর্ণ পৃথক করার লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবেই নষ্ট হয় তবে তা বিচার বিভাগের মর্যাদা অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। তাই আমার বার্তা পরিষ্কার আপনারা সবাই দায়িত্ব নিন। আমি আশা করি, এই বার্তা সমানভাবে সারা দেশে শক্তিশালী ভাবে প্রতিধ্বনিত হবে।

তিনি আরও বলেন, বিচারিক সংস্কার শুধু খাতভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়। বরং এটি নিজেই সংস্কারের প্রতীক হয়ে উঠেছে।

সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক, ইউএনডিপির প্রধান স্টিফেন লিলার। সেমিনারে বিচারকরা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিচারকরা উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo