সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ জুন ২০২৬, ০৭:০৬ পিএম

মোট পঠিত: ৩০

৭০৪ কোটি টাকার সার ও কাঁচামাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিল সরকার

Babul K.
৭০৪ কোটি টাকার সার ও কাঁচামাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিল সরকার
ব্যবসা বানিজ্য

 সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ শিল্প মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। এসব প্রস্তাবের আওতায় সার ও প্রয়োজনীয় শিল্প কাঁচামাল আমদানিতে মোট ব্যয় হবে ৭০৪ কোটি টাকারও বেশি। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৩৪৮ কোটি ৫৫ লাখ টাকা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি’ তাদের স্থানীয় এজেন্ট ইবেদিতা ট্রেডিং-এর মাধ্যমে এ সার সরবরাহ করবে।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এ ক্রয়ে ব্যয় হবে ১৮৫ কোটি ১৩ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩০ দশমিক ৮৩ মার্কিন ডলার। অন্য এক সিদ্ধান্তে, ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেডের জন্য ১৫ হাজার মেট্রিক টন ব্রাইট ইয়েলো রক সালফার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ কাজের ঠিকাদার হিসেবে ফ্যাবসকো কনস্ট্রাকশন লিমিটেডকে নির্বাচন করা হয়েছে। চুক্তির মোট মূল্য ১৭১ কোটি ১ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টন রক সালফারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ মার্কিন ডলার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনুমোদিত এসব আমদানি দেশের কৃষি উৎপাদন ও শিল্প কার্যক্রম সচল রাখতে সার এবং গুরুত্বপূর্ণ শিল্প কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট সাতটি প্রস্তাব বিবেচনার জন্য উপস্থাপন করা হয়।

এর মধ্যে অনুমোদন পেয়েছে শিল্প মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo