সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পিএম

মোট পঠিত: ৩২৫

৬০% পোশাক কারখানার শ্রমিক বেতন পাননি

Babul K.
৬০% পোশাক কারখানার শ্রমিক বেতন পাননি
ব্যবসা বানিজ্য

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবার অথবা পরের দিন বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। তবে তৈরি পোশাক ও বস্ত্র খাতের ৬০ শতাংশ কারখানার শ্রমিকেরা গত মার্চ মাসের বেতন গতকাল সোমবার বিকেল পর্যন্ত পাননি। ঈদের উৎসব ভাতা বা বোনাস পাননি ১৪ শতাংশ কারখানার শ্রমিক।


শিল্প পুলিশ বলছে, সাভার-আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেটের তৈরি পোশাক ও বস্ত্র খাতের ২ হাজার ৫৩৪ কারখানার মধ্যে গতকাল পর্যন্ত ১ হাজার ৯টি মার্চের বেতন দিয়েছে। উৎসব ভাতা পরিশোধ করেছে ২ হাজার ১৮৩ কারখানা। যদিও কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর শীর্ষ নেতাদের দাবি, বেতন ও উৎসব ভাতা নিয়ে বড় কোনো সমস্যা নেই। আজ মঙ্গলবারের মধ্যে সব কারখানা বেতন-ভাতা পরিশোধ করবে।


কয়েকজন শ্রমিকনেতা বলেন, কয়েক বছর আগেও পোশাক খাতের শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধের জন্য সময়সীমা বেঁধে দিত শ্রম মন্ত্রণালয়। তবে মালিকপক্ষের চাপে এখন আর সেটি করা হয় না। শুধু বলা হয়, ঈদের ছুটির আগে বেতন-ভাতা দিতে হবে। এতে শেষ মুহূর্তে বেতন-ভাতা নিয়ে কিছু কারখানায় জটিলতা হলেও কিছু করার থাকে না। তখন শ্রমিকদের কারও কারও ঈদ নিরানন্দ হয়।


শিল্প পুলিশ সাভার-আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেটের তৈরি পোশাক, বস্ত্রকল, পাটকলসহ বিভিন্ন খাতের ৯ হাজার ৪৬৯টি শিল্পকারখানা তদারক করে থাকে। তারা বলেছে, গতকাল বিকেল ৫টা পর্যন্ত ৪৯ শতাংশ কারখানা মার্চের বেতন পরিশোধ করেছে। আর উৎসব ভাতা পরিশোধ করেছে ৮১ শতাংশ কারখানা। বেতন-ভাতা দিয়ে গতকাল পর্যন্ত ২ হাজার ৯৮৪টি কারখানা ঈদের ছুটি দিয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৩৮১ কারখানায় ছুটি হয়েছে।


শিল্প পুলিশ জানায়, তাদের তদারকির মধ্যে থাকা বিজিএমইএর সদস্য ১ হাজার ৫৬১টি পোশাক কারখানার মধ্যে ৯২০টি বা ৫৯ শতাংশ গতকাল পর্যন্ত মার্চের বেতন পরিশোধ করেনি। আর উৎসব ভাতা দেয়নি ১৮১টি কারখানা।


রপ্তানিমুখী পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান বলেন, ‘যেসব কারখানায় বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, সেগুলোর সমস্যা আমরা সমাধান করেছি। মিরপুরের একটি কারখানার মেশিন (যন্ত্রপাতি) বিক্রি করে আমরা শ্রমিকদের বেতন-ভাতা দিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব কারখানা বেতন-ভাতা দেয়নি, তারা মঙ্গলবার পরিশোধ করবে।


নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্য ৬২৬ কারখানার মধ্যে ৬৯ শতাংশ গতকাল পর্যন্ত বেতন পরিশোধ করেনি বলে জানায় শিল্প পুলিশ। তারা বলেছে, এই সংগঠনের ১৪৪ কারখানা উৎসব ভাতা দেয়নি। বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল বিকেলে বলেন, মঙ্গলবারের মধ্যে সব কারখানা বেতন-ভাতা দিয়ে ছুটি দেবে।


পাটকলে চিত্র ভিন্ন। শিল্প পুলিশের তদারকির মধ্যে থাকা ৯২ পাটকলের মধ্যে ৮২টিতে গতকাল পর্যন্ত বেতন পরিশোধ করা হয়েছে।


বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের বিষয়ে শ্রম আইন কিংবা বিধিমালায় স্পষ্ট কিছু নেই। এই আইনি জটিলতা ও কিছুসংখ্যক মালিকের খামখেয়ালিপনার কারণে শ্রমিকদের একধরনের অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।-প্রথম আলো


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo