সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ এএম

মোট পঠিত: ৩২৪

১০ ডিসেম্বর ঢাকায় মানববন্ধন কর্মসূচির স্থান কোথায় জানালো বিএনপি

Babul K.
১০ ডিসেম্বর ঢাকায় মানববন্ধন কর্মসূচির স্থান কোথায় জানালো বিএনপি
রাজনীতি

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


নেতাকর্মীদের গুম-খুনের প্রতিবাদে আগামী ১০ ডিসেম্বর এই কর্মসূচি পালন করা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচন করতে যা যা করা দরকার সরকার তা করে যাচ্ছে। ক্ষমতাসীনরা লুটপাট করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাদের উদ্দেশ্য লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করা। নির্বাচন নিয়ে সরকার জনগণের সাথে তামাশা করছে। ভোটারদের ভোটে নির্বাচনে জেতার দিন আওয়ামী লীগ সরকারের শেষ হয়ে গেছে।


বিএনপির এ নেতা আরও বলেন, সরকারের কাছে মানবতা ও মানবাধিকারের কোনো মূল্য নেই। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য জাতির অগ্রগতিকে স্তব্ধ করে দিচ্ছে। দেশে এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে সত্য কথা বলাও অপরাধ। এই দমন-পীড়নের শিকার শুধু বিএনপি ও সমমনা দলগুলো নয়; মানবাধিকারকর্মী, সাংবাদিক এমনকি প্রতিবাদমুখর জনতাও এর শিকার। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সরকার একদিকে ভীতি প্রদর্শন করছে, অপরদিকে গ্রেফতার, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।


এর আগে, গত ৪ ডিসেম্বর দশম দফার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সে সময় জানানো হয় ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুম-খুন ও গ্রেফতার হওয়াদের পরিবারের সদস্যদের সমন্বয়ে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। তবে ঢাকার কোথায় মানববন্ধন করবে তা সে সময় বলেনি। এই কর্মসূচির স্থানের বিষয়টি আজ শুক্রবার জানানো হলো।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo