সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ নভেম্বর ২০২৩, ০১:৩৯ এএম

মোট পঠিত: ৩৫৬

১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে লাখ লাখ জিমেইল

Babul K.
১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে লাখ লাখ জিমেইল
বিজ্ঞান ও প্রযুক্তি

জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। লাখ লাখ অ্যাকাউন্ট হয়ে যাবে। ইতোমধ্যে এসব জিমেইল ব্যবহারকারীদের মেইল করেছে গুগল। গ্রাহকদের পাঠানো ই-মেইলে জিমেইল কর্তৃপক্ষ তথা গুগল জানিয়েছে, যে সব ব্যবহারকারী গত দুই বছর ধরে জিমেইলে সক্রিয় ছিলেন না, তাদের ওই অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে মুছে ফেলা হবে।

জিমেইলের পক্ষ থেকে এমন মেল আসার পরে লাখ লাখ ব্যবহারকারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই জানেন না, জিমেইল এবং অন্যান্য অনেক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টের সাহায্যে ব্যবহার করা যায়।

আপনার জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলা হলে, ওই অন্য পরিষেবাগুলোও ব্যবহার করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার আগে, গুগল আপনাকে ইমেলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেবে। যেন আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটিকে বাঁচিয়ে রাখতে পারবেন।

আপনি যদি এসব কাজ করেন, তবে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। গত ২ বছর ধরে আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন, তবে আপনি এটি আবার এখন সক্রিয় করে নিতে পারবেন। কিন্তু কিভাবে? জেনে নেয়া যাক।

প্রথমেই আপনাকে জিমেল খুলতে হবে। তারপরে ইমেল পড়ুন বা পাঠান। গুগল ড্রাইভ ব্যবহার করুন। ইউটিউব ভিডিও দেখুন বা শেয়ার করুন। প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা বা গুগল সার্চ ব্যবহার করে যেকোনো কিছু সার্চ করে নিন। যেকোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ইত্যাদিতে লগইন করতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে। এসব করলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না।

আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে কোনো প্রোডাক্ট বা পরিষেবা কিনে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। যে অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিও পোস্ট করা হয়েছে, সেগুলোও নিরাপদ থাকবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আপনার বাচ্চার অ্যাকাউন্টের সাথে লিংক করে থাকেন, তবে তা কোনোভাবে মুছে ফেলবে না গুগল।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo