সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ জুলাই ২০২৪, ০৬:৩৮ পিএম

মোট পঠিত: ২৭০

নির্বাচন থেকে সরছেন না বাইডেন

Babul K.
নির্বাচন থেকে সরছেন না বাইডেন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে ধরাশায়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার চাপ জোরালো হতে থাকলেও তিনি নির্বাচনী দৌড়ে শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন।

বুধবার ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতা ও অঙ্গরাজ্যগুলোর ডেমোক্র্যাট গভর্নরদের সঙ্গে বৈঠকের সময় এবং তার নির্বাচনী প্রচারণা শিবিরের কর্মীদের কাছে করা কলে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।


বাইডেন তার নির্বাচনী প্রচারণা টিমের উদ্বিগ্ন সদস্যদের করা এক কলে বলেছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরছেন না; এই কলের বিষয়ে জানানে এমন দুই ব্যক্তির বরাত দিয়েছে জানিয়েছে রয়টার্স।


বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসে বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে মধ্যাহ্নভোজ করার পর এই জুটি ডেমোক্র্যাট প্রচারণা শিবিরের সঙ্গে কলে যোগ দেন। এখানে বাইডেন পরিষ্কার করেন তিনি নির্বাচনী দৌড়ে থাকছেন আর হ্যারিস বাইডেনের প্রতি তার সমর্থন পুনব্র্যক্ত করেন।


“আমি ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী। কেউ আমাকে বের করে দেওয়ার জন্য ঠেলছে না। আমি সরছি না,” বলেছেন তিনি; কলের বিষয়ে জ্ঞাত একজন জানিয়েছেন বিবিসিকে।


এর কয়েক ঘণ্টা পর বাইডেন-হ্যারিস প্রচারণা শিবিরের পক্ষ থেকে পাঠানো একটি তহবিল সংগ্রহের ইমেলে বাইডেন একই কথার পুনরাবৃত্তি করেছেন; বলেছেন, “এটি আমাকে যতটা সম্ভব সহজভাবে ও পরিষ্কারভাবে বলতে দিন: আমি এই প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত থাকছি।”


মেইলে ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে হারাতে সমর্থকদের কাছে আরও সহায়তা চান বাইডেন।


বুধবার সন্ধ্যায় তিনি ২৪ জন ডেমোক্র্যাট গভর্নর ও রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়রের সঙ্গে ব্যক্তিগতভাবে ও ভার্চুয়ালি সাক্ষাৎ করেন এবং তিনি নির্বাচনী দৌড়ে থাকছেন বলে তাদের আশ্বস্ত করেন। এই গভর্নরদের মধ্যে ক্যালিফোর্নিয়ার গ্যাভিন নিউসোম এবং মিশিগানের গ্রেচেন হুইটমারও ছিলেন।


তবে বৈঠক শেষে মাত্র তিনজন গভর্নর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিউ ইয়র্ক, মিনেসোটা ও মেরিল্যান্ডের এই গভর্নররা জানান, গত সপ্তাহের বিতর্কে বিপর্যয়ের পর তাদের মধ্যে পরিষ্কার কথাবার্তা হয়েছে এবং তারা বাইডেনের পাশে আছেন।


বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার কথা বিবেচনা করছেন কি না, বুধবার এমন প্রশ্নে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জন-পিয়ার বলেন, “একেবারেই না।”


তিনি একথা বলার কিছুক্ষণ পর জাতীয় পর্যায়ের দুটি জরিপের ফল জানায়, ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়ের সম্ভাবনা কমেছে।


ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ জানিয়েছে, ট্রাম্প ৪৮ শতাংশ জনসমর্থন নিয়ে ৪২ শতাংশ জনসমর্থন পাওয়া বাইডেনকে হারাতে যাচ্ছেন।


নিউ ইয়র্ক টাইমস/ সিয়েনার জরিপ দেখেছে, বাইডেনের চেয়ে ট্রাম্পের অগ্রগামিতা আরও তিন শতাংশ বাড়ার পর জনমত ৪৯ শতাংশ ও ৪৩ শতাংশে দাঁড়িয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo