সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ মার্চ ২০২৪, ০৯:০০ এএম

মোট পঠিত: ৩১৭

বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: মেজর হাফিজ

Babul K.
বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: মেজর হাফিজ
রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশে এখন কী রাজনীতি চলছে, তা সবাই জানে। আজ যখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি, তখন দেশের স্বাধীনতাই হারিয়ে যেতে বসেছে। আমরা অনেকটাই পরাধীন জাতিতে পরিণত হয়েছি। কারা স্বাধীনতা হরণ করছে, ব্যাংক লুট করছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে– তা সবাই জানে।


বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটি গঠিত ‘স্বাধীনতা দিবস উদযাপন কমিটি’র প্রথম বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক মেজর হাফিজ এ অভিযোগ করেন।



হাফিজ বলেন, বিএনপির ওপর যে অত্যাচার-নির্যাতন চলছে, বিশেষ করে নেতাকর্মী যে পুলিশি হামলা-মামলার সম্মুখীন হয়েছে; পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল তা ভোগ করেছে বলে জানা নেই। সন্দেহ নেই– অতি অল্প সময়ের মধ্যে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় আসীন হবে।


‘বিএনপি একটি হতাশাগ্রস্ত দল’– আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে হাফিজ বলেন, ‘বিএনপি মোটেই হতাশাগ্রস্ত দল নয়; দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিগত নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে রাষ্ট্রক্ষমতায় থাকত বিএনপি। দেশের অধিকাংশ মানুষ বিএনপিকেই সমর্থন করে। গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।

মেজর হাফিজ বলেন, মুক্তিযোদ্ধার সংখ্যা যুদ্ধকালীন ছিল ৮০ হাজার। খুব বেশি হলে এক লাখ। আজকে আড়াই লাখ মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী বর্তমান শাসক দল আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী, সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo