সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ এএম

মোট পঠিত: ৩৩৪

গরুর মাংসের কেজি ৫০০ টাকার বেশি হওয়া উচিত না: ভোক্তা অধিকার

Babul K.
গরুর মাংসের কেজি ৫০০ টাকার বেশি হওয়া উচিত না: ভোক্তা অধিকার
ব্যবসা বানিজ্য

গ্রাহকদের চাহিদা কমে যাওয়ায় গরুর মাংসের দাম কেজিতে প্রায় ২০০ টাকা কমেছে। এখন বাজারে বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে। তবে ভোক্তা অধিকার বলছে, উৎপাদন খরচ বিবেচনায় গরুর মাংসের দাম ৫০০ টাকার বেশি হওয়া উচিত নয়। রোববার রাজধানীতে মাংস ব্যবসায়ীদের সঙ্গে সংস্থাটির এক মত বিনিময় সভায় এ কথা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। 

মহাপরিচালক বলেন, বর্তমানে রাজধানীর বেশিরভাগ বাজারে ৬০০ টাকা কেজিদরে বিক্রি হলেও, তা একশো টাকা কমানো সম্ভব। যৌক্তিক দর নির্ধারণে ডেইরি ফার্মারর্স অ্যাসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতিকে তাগিদও দেন তিনি।

খাদ্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতিতে, গরুর মাংসের দামও এক পর্যায়ে চলে যায় সাধারণের নাগালের বাইরে। কেজিপ্রতি দাম ছাড়িয়ে যায় ৮০০ টাকার ওপরে। এক পর্যায়ে কমতে থাকে গরুর মাংসের চাহিদা। ফলে গত নভেম্বরের শেষের দিকে কমে আসতে শুরু করে দাম। এখন বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে।

বিক্রি কমেছে তাই কেজিতে ২০০ টাকা কমল গরুর মাংসের দাম বিক্রি কমেছে তাই কেজিতে ২০০ টাকা কমল গরুর মাংসের দাম 

এ পর্যায়ে বাজারে সহনীয় রাখতে, সব পক্ষকে নিয়ে মতবিনিময়ে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় উৎপাদন খরচ ও বাজারদরের বিস্তর ব্যবধান তুলে ধরে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। অন্যদিকে, দাম কমালে ক্ষতির মুখে পড়তে হবে বলে দাবি করেন ব্যবসায়ীরা। 

বাজার নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগের তাগিদ দিয়ে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, ব্যবসায়ীদের সদিচ্ছা থাকলে দাম কমানো সম্ভব।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘বিভিন্ন পকেটে পকেটে এখানে সামহাউ বাজারটাকে অস্থির করে দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এবং গত জুলাইয়ে আমরা যখন মিটিং করেছি তখন কোনো অবস্থাতেই ৬০০ টাকার বেশি গরুর মাংসের দাম হওয়া উচিত ছিল না। আমরা যদি এই প্রতিকারগুলো নেই তাহলে বাংলাদেশে বসেই গরুর মাংসের দাম ৫০০ টাকা রাখা সম্ভব।’  

গরুর মাংসের দাম নির্ধারণে আগামী বুধবার বৈঠকে বসবে ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo