সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৬ নভেম্বর ২০২৩, ০৬:১৮ এএম

মোট পঠিত: ৩৫৯

সহজ ম্যাচ কঠিন করে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

Babul K.
সহজ ম্যাচ কঠিন করে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
খেলা

জয় দিয়ে বিশ্বকাপ শুরু। এরপর টানা ছয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বিশ্বকাপে শেষ দুই ম্যাচই গুরুত্বপূর্ণ দাঁড়ায় বাংলাদেশের জন্য। এমন অবস্থায় নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা। তবে শেষ দিকে উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে জেতে বাংলাদেশ। লঙ্কানদের ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা। 

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।  এই ম্যাচে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্ব আন্তর্জাতিক ম্যাচে দেখেছে টাইম আউট। কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে সাজঘরে ফিরে যান আঞ্জেলো ম্যাথুস। ঘটনাবহুল এই ম্যাচে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ৪৯ ওভার ৩ বলে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ১০৫ বলে ১০৮ রান করেন আসালাঙ্কা।

২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ৫ বলে ৯ ও লিটন দাস ২২ বলে ২৩ রান করে আউট হন।

তবে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে শুরুর এই চাপ সামাল দেন নাজমুল হাসান শান্ত। সাবলীল ব্যাটিংয়ে দু'জনেই তুলে ফিফটি। ১৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। লঙ্কান বোলারদের কোনো সুযোগ না সেঞ্চুরির পথেই ছিলেন সাকিব ও শান্ত।

তবে দলীয় ২১০ ও ২১১ রানে আউট হন সাকিব ও শান্ত। সাকিব ৬৫ বলে ৮২ ও শান্ত ১০১ বলে ৯০ রান করেন। এরপর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের পথেই ছিল বাংলাদেশ।

দলীয় ২৪৯ ও ২৫৫ রানে এই দুই ব্যাটারকে আউট করে ম্যাচ জমিয়ে তোলে শ্রীলঙ্কা। মুশফিক ১৩ বলে ১০ ও মাহমুদউল্লাহ ২৩ বলে ২২ রান করেন। এরপর তাওহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ লড়াই করেন। 

তবে দলীয় ২৬৯ রানে ৫ বলে ৩ রান করে আউট হন মিরাজ। তবে এরপর ক্রিজে আসা তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে ৫৩ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হৃদয়। লঙ্কানদের পক্ষে দিলশান মাদুশঙ্কা নেন ৩টি উইকেট।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo