সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ জুলাই ২০২৩, ১১:৩৫ এএম

মোট পঠিত: ৪০৫

সাদা পোশাকের তুলে নেয়ার ১৬ ঘণ্টা পর হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় বিএনপি নেতা কবিরকে উদ্ধার

Babul K.
সাদা পোশাকের তুলে নেয়ার ১৬ ঘণ্টা পর হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় বিএনপি নেতা কবিরকে উদ্ধার
জাতীয়

কফি শপ থেকে তুলে নেয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সন্ধান মিলেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব আবদুল রহমান সানির ভাই কবির আহমেদ ভূঁইয়া ও তার ব্যক্তিগত সহকারী আজাদের। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাদা পোশাকের কিছু ব্যক্তি তুলে নেয়ার পর গতকাল ভোররাতে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাসার সামনে কে বা কারা ফেলে রেখে যায় পরে তাকে উদ্ধার করে শারীরিক অবস্থা ভালো না থাকায় কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের ৬ তলার ৬১৭ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি এখনো এই ঘটনা সম্পর্কে কিছুই বলেননি। পরিবারের সদস্য, রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করছেন। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া-কসবা এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গতকাল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে যান। 

কবির আহমেদ ভূঁইয়ার ছোট ভাই মো. মোস্তফা গতকাল সকালে জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে আমার বড় ভাই কবির আহমেদ ভূঁইয়া এবং তার ব্যক্তিগত সহকারী আজাদকে চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। নিরাপত্তাকর্মীরা রাস্তায় পড়ে থাকতে দেখে আমাদের ফোন দিয়ে বিস্তারিত জানায়। পরে তাদের উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।  দু’জনেই আতঙ্কগ্রস্ত। তাদের কারা কীভাবে কোথায় নিয়ে গেছে এ বিষয়ে কিছুই বলতে পারেনি। 

কবির আহমেদ ভূঁইয়া চিকিৎসার জন্য ২৩শে জুলাই মাকে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার বিনস অ্যান্ড অ্যারোমা কফি শপ থেকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তিনটি গাড়িতে এসে কবির আহমেদ ভূঁইয়াকে তুলে নিয়ে যায়। সারাদিন এমনকি রাতেও তার সন্ধান মেলেনি।  কবির আহমেদের গাড়ি চালক কামালের উদ্ধৃতি দিয়ে তার ভাই বলেছিলেন, ১০ থেকে ১৫ জন কবির আহমেদ এবং তার ব্যক্তিগত সহকারী আজাদকে তুলে নিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। কামাল কোনো ভাবে পালিয়ে আসেন। এ সময় তারা কামালকেও ধরার চেষ্টা করে। ঘটনার পর থেকে কবিরের ফোনে কল দিলে রিং হলেও কেউ রিসিভ করেনি। তার সহকারী আজাদের ফোন বন্ধ ছিল। 



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo