সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ পিএম

মোট পঠিত: ৩৭৭

উচ্চমাধ্যমিকে গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ, এবারও মেয়েরাই এগিয়ে

Babul K.
উচ্চমাধ্যমিকে গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ, এবারও মেয়েরাই এগিয়ে
শিক্ষা

ডেইলি বাংলা টাইমস  : এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার সব মিলিয়ে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৭.৪২ শতাংশ।

করোনা আর বন্যায় বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এই পরীক্ষায় আগের বারের চেয়ে পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট। ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বুধবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ২০২২ সালের উচ্চমাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারপ্রধানের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

গত ৬ নভেম্বর ঢাকাসহ ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা হয় আগের শিক্ষাবর্ষের মতো বিষয়, নম্বর ও সময় কমিয়ে।

ফল বিশ্লেষণ করে দেখা গেছে, দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে এবারও এগিয়ে আছে ছাত্রীরা।

পরীক্ষায় পাসের হারের দিক থেকে শীর্ষে মাদ্রাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা। মাদ্রাসা বোর্ডে পাস করেছেন ৯২ দশমিক ৬ শতাংশ পরীক্ষার্থী। এরপরই কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। এ দুই বোর্ডের পরই সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo