সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ অক্টোবর ২০২৫, ১১:০৫ পিএম

মোট পঠিত: ১৩৮

রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, আড্ডা- সবই হয়েছে : জয়া আহসান

Babul K.
রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, আড্ডা- সবই হয়েছে : জয়া আহসান
বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা এবং কলকাতার মধ্যে তার যাতায়াত বছরজুড়েই লেগে থাকে। মন পড়ে থাকে কলকাতায়, আর নাড়ির টান তো জন্মভূমি বাংলাদেশেই। তাই এবার দুর্গাপূজাটা তিনি শুরু করেছিলেন কলকাতায়। সেখানে পূজা পরিক্রমা শেষে নবমীর সকালে ফিরলেন ঢাকার পথে। কলকাতায় তার পূজা কেমন কাটলো সে বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, ‘দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা-সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।’ দু’দেশের পুজোর মধ্যে পার্থক্য নিয়েও মুখ খুলেছেন তিনি। জয়ার কথায়, ‘হ্যা, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও আছে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।’ তবে কলকাতার প্রতি গভীর টান থাকলেও দেশের টানেই তার এই তড়িঘড়ি ফেরা। দু'দেশের পূজা নিয়েই সমান আবেগ রয়েছে তার। সেই কারণে নবমীর সকাল থেকে অভিনেত্রী দেশের বাড়িতে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে জয়া আহসান যে কম্পাউন্ডে থাকেন, সেখানে বেশ ঘটা করে দুর্গাপূজা হয়। বিশাল মণ্ডপ তৈরি হয়, প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। জয়া জানা, সেই মণ্ডপে যোগ দিতেই কলকাতা থেকে দ্রুত দেশে ফেরা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo