সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ আগস্ট ২০২৫, ১১:১৫ পিএম

মোট পঠিত: ১৩৯

মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগ দুই বাংলাদেশির বিরুদ্ধে

Babul K.
মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগ দুই বাংলাদেশির বিরুদ্ধে
প্রবাসী

মালয়েশিয়ার সেশনস কোর্টে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের জন্য দুই বাংলাদেশির বিরুদ্ধে  অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন—মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।


শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানায়, অভিযুক্ত মো. মামুন আলী সাহিফুল্লাহ ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন জানানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ঘটনাটি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ঘটেছে।


দেশটির পেনাল কোডের ১৩০জে (১)(এ) ধারার অধীনে এই অভিযোগ আনা হয়েছে। এই আইনে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে।


অভিযুক্ত অপরজন রেফাত বিশাত গত ১০ জুলাই বিকেল সাড়ে ৪টায়  লারকিন ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি বাড়িতে তার ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।  


দেশটির পেনাল কোডের ১৩০জেবি(১)(এ) ধারার অধীনে এই অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত হতে পারে বলে জানিয়েছে বারনামা।


বারনামা আরও জানায়, দেশটির বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইল তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন এবং একজন দোভাষী নিয়োগের জন্য ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।


মামলাগুলোতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে যথাক্রমে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়েলা আব মানাফ এবং নূর আইনানা রিদজওয়ান উপস্থিত ছিলেন। অভিযুক্ত দুজনের পক্ষেই কোনো আইনজীবী ছিলেন না।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo